নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নন্দীগ্রামে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা ধরনের দুর্নীতি ও অনিয়মের অভিযোগ


বগুড়ার নন্দীগ্রামে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি ও নানা অনিয়মের অভিযোগ তুলেছে এলাকাবাসী । 


প্রাপ্ত তথ্যে জানা গেছে বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নের ৮নং ওয়ার্ড এর কুচমা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: হাফিজুল হাকিমের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি, অর্থ আত্নসাৎ ও নানা অনিয়মের অভিযোগ তুলেছে কুচমা গ্রামের সকল জনসাধারণ। 


 অভিযোগে এলাকাবাসী জানান, অত্র বিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: হাফিজুল হাকিম ২০১৭ সাল থেকে বিদ্যালয়টির দায়িত্ব পালন করে আসছে। কিন্তু দু:খের বিষয় প্রধান শিক্ষক হাফিজুল হাকিম গ্রামবাসীসহ স্কুলের ছাত্র/ছাত্রীদের সঙ্গে অসৎ আচরণ করে আসছে এবং বিদ্যালয়ের উন্নয়ন মূলক কাজ কর্ম করে না।


 ২০১৭ সালে বিদ্যালয়ের মেরামত বাবদ ১লক্ষ, ও ২০২২-২৩ অর্থবছরের মেরামত কাজের ২লক্ষ, স্লিপ  এর কাজ বাবদ ৫০ হাজার, রুটিন মেরামত ৪০ হাজার, এবং প্রাক প্রাথমিকের ১০ হাজার সর্বমোট ৩লক্ষ টাকার কোনো কাজই করেন নাই এমনকি কোনো হিসাব দেননাই প্রধান শিক্ষক হাফিজুল। 


এসএমসির সদস্য এবং গ্রামবাসী তার নিকট থেকে জোর পূর্বক একটি খসড়া তালিকা বুঝে নেয়। সেই হিসেবে প্রধান শিক্ষক হাফিজুল মনগড়া ৮৫ হাজার টাকার হিসাব দেখায়। বিদ্যালয়ের কমিটির সদস্যদের না জানিয়ে তিনি নিজে একা একাই রাজমিস্ত্রী ও রংমিস্ত্রীকে কাজে নিযুক্ত করেন। বিদ্যালয়ের কোন কাজের বিষয়েই স্কুলের ম্যানেজিং কমিটি বা স্কুলের সভাপতির সাথে কোন ধরনের পরামর্শ করেন না। 


অভিযোগে তারা আরো বলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাফিজুল হাকিম সহকারী শিক্ষক মোস্তফাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারপিট করে। তিনি বিদ্যালয়ে সঠিক সময়ে আসেননা, আসলেও শিক্ষক হাজিরা খাতায় স্বাক্ষর করে কোন ক্লাস না করেই তিনি বাড়ীতে গিয়ে কাজকর্মে লিপ্ত হয়। স্কুল ছুটির আগ মুহুর্ত্বে বিদ্যালয়ে আবারো ফিরে আসেন হাফিজুল।আর এতে করে বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের পড়াশোনা মান  বেহাল দশায় পরিনত হয়ে পড়েছে।  


আর এসব দুর্নীতি অনিয়ম করতে প্রধান শিক্ষক হাফিজুল হাকিমকে সার্বিক সহযোগীতা করেন বিদ্যালয়ের শিক্ষিকা শাহানাজ পারভীন। অভিযোগে আরো বলেন, এর আগের প্রধান শিক্ষক বদলির সময় তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে সেই প্রধান শিক্ষকের কাছ থেকে অন্যায় ভাবে ৪০ হাজার টাকা হাতিয়ে নিয়ে সকলে ভাগাভাগি করে নেয়। 


অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুল হাকিম ও শাহানাজ পারভীনকে বদলি করে বিদ্যালয়ের শিক্ষার মান ফিরিয়ে আনার জন্য সু-দৃষ্টি কামনা করেছে কুচমা গ্রামের সকল জনসাধারণ। 


এ বিষয়ে উক্ত বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাফিজুল হাকিম বলেন, আমি অত্র স্কুলের মেরামত, স্লিপ এর কাজ, সঠিকভাবে করেছি, কোন রকম দুর্নীতি অনিয়ম ও টাকা আত্মসাৎ করি নাই।


অত্র বিদ্যালয়ের সভাপতি আনোয়ার হোসেন জনান,বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাফিজুল হাকিম স্কুল মেরামত স্লিপ  কাজের টাকা প্রাক প্রাথমিক, রুটিন এর টাকার ব্যাপারে অনিয়ম দুর্নীতি করেছে।



জানতে চাইলে এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা ফজলুল হক জানান, কুচমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাফিজুল হাকিম, এর বিরুদ্ধে স্লিপ রুটিন মেরামত পাক  প্রাথমিক এর বিষয়ে অর্থ আত্মসাৎ এর অভিযোগ মৌখিকভাবে পেয়েছি তবে লিখিতভাবে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



 


আরও খবর