নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নাগেশ্বরীতে ইসলামি ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠিত

নাগেশ্বরীতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর নতুন কমিটি গঠিত হয়েছে। আজ ২৪ জানুয়ারি শুক্রবার বিকেল ২:৩০ টায় এক অনুষ্ঠানের মাধ্যমে পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করা হয়। এই উপলক্ষে ইসলামী নাশিদ সন্ধ্যার আয়োজন করা হয়।

নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন, সভাপতি: কে. এম. আবুল হাসান সহ-সভাপতি: আখতারুজ্জামান আব্বাসী সাধারণ সম্পাদক: রেজাউল করিম

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় সভাপতি এডভোকেট হাসিবুর রহমান। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় শূরা সদস্য আলিম আল আসিফ। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মুহা. আশরাফুল ইসলাম।

এছাড়া আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ২৫ কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী মুহা. হারিসুল বারী রনী, মুজাহিদ কমিটির কুড়িগ্রাম জেলা ও উপজেলা নেতৃবৃন্দ, এবং জাতীয় ওলামা মাশায়েখ পরিষদের প্রতিনিধিরা।

উপস্থিত উলামায়ে কেরামের মধ্যে ছিলেন মাওলানা শামসুদ্দিন (প্রিন্সিপাল, নাগেশ্বরী কামিল মাদ্রাসা), মাওলানা আমিনুল ইসলাম (মুহতামীম, হামিউস সুন্নাহ কারামতিয়া মাদ্রাসা) এবং মাওলানা রেজাউল করিম মামুন (পেশ ইমাম ও খতিব, উপজেলা মডেল মসজিদ, নাগেশ্বরী)।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির সভাপতি কে. এম. আবুল হাসান। আয়োজন শেষে দেশের খ্যাতনামা কলরব শিল্পী গোষ্ঠী এবং স্থানীয় ইসলামী সংগীত শিল্পীরা মনোমুগ্ধকর পরিবেশনা করেন।

নতুন কমিটির কাছে আশা, তারা ইসলামী আদর্শে শিক্ষার্থীদের নেতৃত্বে অগ্রণী ভূমিকা পালন করবে।

Tag
আরও খবর