নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নাগেশ্বরীতে “আমিও সুনাগরিক” ক্যাম্পেইন অনুষ্ঠিত: তরুণদের মধ্যে নতুন উদ্যোক্তার স্বপ্নের সূচনা।


আজ ২৪ অক্টোবর  বৃহস্পতিবার নাগেশ্বরী উপজেলায় ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি) কর্তৃক পরিচালিত "আমিও সুনাগরিক" ক্যাম্পেইন অত্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হয়। বিওয়াইএস ইয়ুথ সোসাইটি ও উপজেলার এক্টিভ ইয়ুথদের সমন্বয়ে আয়োজিত এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য ছিল উপজেলায় নতুন উদ্যোক্তা ও কৃষকদের মাঝে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা এবং তাদেরকে অনুপ্রাণিত করা, যাতে তারা সহজেই নিজের অবস্থান থেকে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হয়।

ক্যাম্পেইনে ফায়েজ বেলাল, (পরিচালক বিওয়াইএস ইয়ুথ সোসাইটি) তরুণদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, “উপজেলার তরুণদের উদ্যোক্তা হয়ে উঠতে হবে এবং কৃষি ক্ষেত্রে নতুন ধারণা ও প্রযুক্তি গ্রহণ করতে হবে। তরুণদের সৃজনশীলতা ও উদ্যমই এই অঞ্চলের উন্নয়নে বড় ভূমিকা রাখবে।” ইউএনডিপির দক্ষ কর্মীরাও ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন এবং তারা উন্নয়ন ও উদ্যোগ সম্পর্কে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।

প্রোগ্রামে নতুন উদ্যোক্তাদের জন্য সহজলভ্য প্রশিক্ষণ, অর্থায়ন, এবং কৃষকদের জন্য আধুনিক প্রযুক্তি ও ফসল উন্নয়নের কৌশল নিয়ে বিশদ আলোচনা করা হয়। এই সব তথ্য তরুণ উদ্যোক্তা ও কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহের সৃষ্টি করে।

ক্যাম্পেইনটি সবার সহযোগিতায় ও তরুণদের সক্রিয় অংশগ্রহণে অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়। উপস্থিত সকলে ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য ও কার্যক্রমের প্রতি সমর্থন জানান এবং এই ধরণের কার্যক্রম ভবিষ্যতেও চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

উপজেলার তরুণদের উদ্ভাবনী চিন্তা এবং নতুন ধারণার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার অঙ্গীকারের মধ্য দিয়ে “আমিও সুনাগরিক” ক্যাম্পেইন একটি মাইলফলক হয়ে থাকবে।

Tag
আরও খবর