নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১২ ঘন্টায় কোরবানী বর্জ্য অপসারণ করবে মসিক

আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষ্যে আজ বুধবার বেলা ০২ টায় ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর উদ্যোগে শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে কোরবানী পশু বর্জ্য অপসারণ বিষয়ে এক সভা অনুষ্ঠিত হয়।


সভার সভাপতি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী জানান, মাননীয় মেয়র মোঃ ইকরামুল হক টিটুর নেতৃত্বে প্রতি ঈদ-উল-আজহাতে দ্রুততম সময়ের মধ্যে কোরবানী বর্জ্য অপসারণ করে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। এবার মাননীয় মেয়রের নির্দেশনায় ১২ ঘন্টার মধ্যে সিটি কর্পোরেশন এলাকার কোরবানী পশুর বর্জ্য অপসারণ করা হবে। ঈদের দিন বেলা ০২ টা থেকে বর্জ্য অপসারণ শুরু হবে এবং রাত ০২ টার মধ্যে তা সম্পন্ন করা হবে।


পবিত্র ঈদ উল আজহার কোরবানী পশুর বর্জ্য অপসারণে মসিকের ৬০০ পরিচ্ছন্নতাকর্মী, ১ টি এসকাভেটর, ২ টি লোডার, সিটি কর্পোরেশনের বর্জ্য সংগ্রহের সকল গাড়ি এবং জীবাণুনাশক পানি ছিটানোর ৬ টি গাড়ি এ কাজে ব্যবহৃত হবে।


প্রধান নির্বাহী কর্মকর্তা সিটি কর্পোরেশন নির্ধারিত ৪৬৫ টি কোরবানী স্থানের কোরবানী করার অনুরোধ জানান। তিনি আরও বলেন,পবিত্র ঈদ উল আজহার কোরবানী বর্জ্য অপসারণে ব্লিচিং পাওডার, ফিনাইল সহ প্রদান করা হবে। এছাড়াও কোববানী বর্জ্য সংগ্রহে কোরবানী পয়েন্ট, হাট ইত্যাদি স্থানে প্রায়  কয়েক হাজার বস্তা সরবরাহ করা হবে। এছাড়া জনগণকে সচেতন করতে কোরবানী পয়েন্টের নাম সহ সচেতনতা লিফলেট মসজিদ, হাট ও অন্যান্য জনবহুল স্থানে বিতরণ করা হবে।


এছাড়াও আসন্ন ঈদে যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণ বিষয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা জানান,  যানজট নিরসনে ঈদ উললক্ষ্যে বিভিন্ন পয়েন্টে সিটি কর্পোরেশনে ৪০ জন স্বেচ্ছাসেবী কাজ করবে। গত ঈদের মত এবার ঈদেও সিটির জনগণ স্বাচ্ছন্দে চলাচল করতে পারবেন।


সভায় মসিক সচিব মোঃ আরিফুর রহমান, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ মোহাব্বত আলী, কনজারভেন্সি ইন্সপেক্টর মোঃ রবিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও খবর
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

১২ দিন ২২ ঘন্টা ১৭ মিনিট আগে



দিন দিন হারিয়ে যাচ্ছে আমাদের সোনালি আঁশ

৪৯ দিন ৭ ঘন্টা ৩৭ মিনিট আগে






ময়মনসিংহে ক্যাট শো

১৬৮ দিন ১১ ঘন্টা ৩৭ মিনিট আগে