নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

প্রথম ফ্লাইটে সৌদি গেলেন ৪১৫ হজযাত্রী


চারশর বেশি যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের প্রথম হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে।  বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানান, ৪১৫ জন হজযাত্রীকে নিয়ে রোববার ভোর ৩টা ২০ মিনিটে ফ্লাইট বিজি৩০০১ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। ফ্লাইটটি জেদ্দায় পৌঁছাবে সৌদি আরবের স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায়। এরপরে সকাল ৭টায় আরও একটি ডেডিকেটেড হজ ফ্লাইট ঢাকা ছেড়েছে। সকাল সাড়ে ১০টা, দুপুর ২টা ২০ এবং রাত ১০টা ৫০ মিনিটে বিমানের আরো তিনটি ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা রয়েছে।



এর আগে রোববার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হজ ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এবং ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য হাবিব হাসান অতিথি হয়ে এসেছিলেন সেখানে। এছাড়াও বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান, বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম, বাংলাদেশে সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।  বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, “হজযাত্রীদের নিরাপদে পবিত্রভূমিতে পৌঁছে দিতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী হজ যাত্রীদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। “রুট টু মক্কা সার্ভিসের মাধ্যমে হজযাত্রীদের ইমিগ্রেশন ঢাকা থেকেই সম্পন্ন হচ্ছে। ফলে হজযাত্রীরা সৌদি আরবে পৌঁছানোর পর কোনো জটিলতা ছাড়াই সরাসরি হোটেলে চলে যেতে পারবেন।”  ধর্ম প্রতিমন্ত্রী জনাব ফরিদুল হক খান হজ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুই প্রতিমন্ত্রী এবং অতিথিরা ওয়েটিং লাউঞ্জে হজযাত্রীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে হজযাত্রীদের সাথে মোনাজাতে অংশ নেন। মোনাজাত শেষে প্রতিমন্ত্রীরা হজযাত্রীদের জেদ্দার উদ্দেশ্যে যাত্রার জন্য বিদায় জানান।  চাঁদ দেখা সাপেক্ষে এবার ২৭ জুন হজ হওয়ার কথা। গত শুক্রবার আশকোনা হব ক্যাম্পে এবারের হজ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন

আরও খবর
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

১২ দিন ২৩ ঘন্টা ১৯ মিনিট আগে



দিন দিন হারিয়ে যাচ্ছে আমাদের সোনালি আঁশ

৪৯ দিন ৮ ঘন্টা ৩৯ মিনিট আগে






ময়মনসিংহে ক্যাট শো

১৬৮ দিন ১২ ঘন্টা ৩৯ মিনিট আগে