নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

গণহত্যায় জড়িত স্বৈরাচার ও তাদের দোসরদের বিচারের দাবিতে মৌলভীবাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

গণহত্যায় জড়িত স্বৈরাচার ও তাদের দোসরদের অবিলম্বে বিচারের দাবি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মৌলভীবাজারের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা ১২টার দিকে 'রেজিস্ট্যান্স উইক' এর কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজার সরকারি কলেজের সামনে থেকে শতশত শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হন।

মিছিলে শিক্ষার্থীরা, ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, স্বৈরাচার সরকারের ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, হই হই রই রই আওয়ামীলী ছাত্র লীগ গেলো কই, ইত্যাদি স্লোগান দেয়।

পরে শহিদ মিনারে অবস্থান কর্মসূচি পালন এবং বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মৌলভীবাজার জেলার প্রধান সমন্বয়ক আব্দুল কাদিরসহ অনেকেই। 

এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মৌলভীবাজার জেলার প্রধান সমন্বয়ক আব্দুল কাদিরসহ বলেন, যড়যন্ত্রকারীরা ১৫ আগস্টের টার্গেট নিয়ে দেশেকে অস্থিতিশীল করতে করতে চেয়েছিল। এ বিজয় শুধু ছাত্রদের নই। এ বিজয় ছাত্র জনতার। এখনো পরাজিত শক্তিরা নতুন স্বাধীনতাকে ধূলিসাৎ করার পায়তারা করছে। আমাদের লড়াই সংগ্রাম এখনও থেমে যায়নি। এ লড়াই চলবে।

এসময় ছাত্রজনতার গণঅভূত্থানে গণহত্যার দায়ে জড়িত স্বৈরাচারি হাসিনা সরকার ও তাদের দোসরদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের দাবিতে বক্তব্য দেন সাধারণ শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।


Tag
আরও খবর