নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

স্বীকৃতিপ্রাপ্ত প্রতিবন্ধী বিদ্যালয় এমপিও করার দাবিতে লালপুরে মতবিনিময় সভা


সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে স্বীকৃতিপ্রাপ্ত প্রতিবন্ধী বিদ্যালয়গুলো এমপিওভুক্ত করার দাবিতে নাটোরের লালপুরে মতবিনিময় সভা করেছে বিশেষ শিক্ষক-কর্মচারীরা। শনিবার (১০ মে) বেলা ১২টায় উপজেলার ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে বাংলাদেশ স্বীকৃতিপ্রাপ্ত প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক ও কর্মচারী ফোরামের আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ সিমানুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের স্বীকৃতিপ্রাপ্ত প্রতিবন্ধী বিদ্যালয়সমূহ দীর্ঘদিন ধরে উপেক্ষিত থাকলেও এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রতিবন্ধী শিশুদের শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এসব প্রতিষ্ঠানের টেকসই উন্নয়ন ও শিক্ষক-কর্মচারীদের চাকরির নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে এমপিওভুক্তি প্রয়োজন। এছাড়া সরকারের স্বদিচ্ছার পাশাপাশি আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা এই আন্দোলনে গতি আনতে পারে। এজন্য কেন্দ্রীয় ও আঞ্চলিক পর্যায়ের সকল শিক্ষক-কর্মচারীদের সক্রিয় অংশগ্রহণের আহবান জানান তিনি। এসময় ফোরামের রাজশাহী বিভাগের আহ্বায়ক শায়লা আক্তারের সভাপতিত্বে অন্যনের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সরকার, সহ-সভাপতি আব্দুস সালাম খান, সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম, অর্থ সম্পাদক ইয়াকুব আলী, রংপুর বিভাগের আহবায়ক নাসরুল আলম প্রমূখ।
Tag
আরও খবর