শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

পূর্ব নির্ধারিত স্থানে সুবিপ্রবি দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পূর্ব নির্ধারিত স্থানে দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১০ মে) সকাল ১১ টায় উপজেলার শান্তিগঞ্জ বাজার পয়েন্টে শান্তিগঞ্জ উপজেলাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সুনামগঞ্জ-৩ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেন। প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার আনোয়ার হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের স্থান নির্ধারণ একটি মীমাংসিত বিষয়৷ কারণ পার্লামেন্টে আইন পাশ করে এর স্থান নির্ধারণ করা হয়েছে। যারা এটা নিয়ে বিরোধিতা করছেন তারা ষড়যন্ত্রকারী৷ ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ে দুটি সেশনে ক্লাস শুরু হয়ে গেছে৷ তাই শিক্ষার্থীদের স্বার্থে, দেশের স্বার্থে, সমাজের স্বার্থে পূর্ব নির্ধারিত স্থানে বিশ্ববিদ্যালয়ের কাজ দ্রুত শুরু করা উচিত। তা না হলে শিক্ষার্থীদের লেখাপড়া অনিশ্চিত হয়ে পড়বে৷ তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে আমি সরকারের উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছি। তারা বলেছেন নির্ধারিত স্থানেই বিশ্ববিদ্যালয় হবে। এবং তারা এর কাজ দ্রুত শুরুর করার চেষ্টা করছেন৷ তবে আমাদের থেমে থাকলে হবে না বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের আগপর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে৷ জেলা যুবদল নেতা মোফাসসির আহমদ হৃদয়ের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সলিব নুর বাচ্চু, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক ফরিদুর রহমান ফরিদ, সদর জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা রমজান হোসাইন, সেচ্ছাসেবকদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুয়েব আহমদ, শ্রমিক ফেডারেশনের নেতা নজরুল ইসলাম, শান্তিগঞ্জ বাজারের ব্যবসায়ী ময়না মিয়া ও ব্যবসায়ী আব্দুল লতিফ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা ইছমতপাশা, জামির মিয়া, আব্দুল কাইয়ূম, ওয়াকিব মিয়া, যুবদল নেতা ফরুক মিয়া, আরজু মিয়া, আলম খান, নাজমুল হোসেন, আব্দুল অজুদ, শহিদ মিয়া, মাফি মিয়া ,মনসুর মিয়া, ছাত্রদল নেতা সালেহ আহমদ লিটন, মূরশেদ আহমদ হৃদয়, নাঈমুর রহমান রেজুয়ান, তপু ইসলাম ইমন, মিছবাহ আহমদ, তকিন, মাহিন ,মাহি, বাহরিয়া, ও জাহেদ মিয়াসহ আরও অনেকে৷
Tag
আরও খবর