দেওয়ানগঞ্জের ডাংধরায় ৮৮ বোতল ভারতীয় মদসহ আটক ১ বিপুল উৎসাহ-উদ্দীপনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, নেতৃত্বে জয়নুল আবদিন ফারুক নন্দীগ্রামে নানা আয়োজনে বিএনপির ৪৮তম  প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বৃহত্তর নোয়াখালীর রেল সেবার উন্নয়নে রেল সচিব কে নোয়াখালীবাসীর পক্ষে স্মারকলিপি প্রদান মধুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত বর্ণাঢ্য আয়োজনে দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বাঘায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা এর শুভ উদ্বোধন ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই শ্রীমঙ্গলে কলার আড়ত থেকে উদ্ধার বিষধর 'সবুজ ফণিমনসা' সাপ বিএনপি হলো জনগণের অধিকার আদায়ের সংগ্রামের প্রতিষ্ঠান : এমপি সুলতান মাহমুদ বাবু মামলা-আপত্তি সত্ত্বেও নামজারি করায় চন্দনাইশ এসি ল্যান্ডের বিরুদ্ধে অভিযোগ লাখাইয়ে ২টাকায় সিঙ্গারা,পেয়াজু, ৩০ বছর ধরে সুকময় দাসের ব্যতিক্রমী উদ্যোগ। আক্কেলপুর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত. রামগড়ে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন স্বৈরাচার দেশের অর্থনীতি ধ্বংস করে পালিয়েছে : ডা: এজেডএম জাহিদ হোসেন শিক্ষাক্ষেত্রে ইতিহাসের সেরা বাজেট দেয়া হয়েছে: অর্থমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে নতুন পে স্কেলে সবার বেতন দ্বিগুণ হবে, বিষয়টি এমন নয় : তথ্য উপদেষ্টা শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ‘সরাসরি সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের’

মৌলভীবাজারে ‘লীগ ধর, জেলে ভর, আওয়ামী লীগ ব্যান করো’ স্লোগানে উত্তাল




আওয়ামী লীগ নিষিদ্ধ ও বিচারের দাবিতে ছাত্রজনতার অবস্থান কর্মসূচি


লীগ ধর, জেলে ভর, ব্যান করো ব্যান করো-আওয়ামী লীগ ব্যান করো’ স্লোগানে প্রকম্পিত মৌলভীবাজার শহর ও জেলার শ্রীমঙ্গল উপজেলা।

শনিবার (১০ মে) দুপুর ১টা থেকে জাতীয় নাগরিক পার্টি ও সর্বদলীয় ছাত্র-জনতার উদ্যোগে মৌলভীবাজার প্রেসক্লাব পয়েন্টে জাতীয় পতাকা নিয়ে অবস্থান নেন তারা। 

এদিকে একই দাবিতে জেলার শ্রীমঙ্গল শহরের চৌমুহনা চত্বরে বেলা সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে ছাত্রজনতা।

অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশে ‘ব্যান করো ব্যান করো-আওয়ামী লীগ ব্যান করো, ‘দিল্লি না, ঢাকা-ঢাকা ঢাকা, আমার ভাই কবরে-খুনি কেন বাহিরে,  গোলামি না আজাদী-আজাদী আজাদী, আবু সাঈদ মুগ্ধ-শেষ হয়নি যুদ্ধ, একটা একটা ছাত্রলীগ ধর, ধইরা ধইরা জবাই কর, আওয়ামী লীগের আস্তানা-ভেঙে দাও ঘুরিয়ে দাও, ২৪ এর বাংলায়-আওয়ামী লীগের ঠাঁই নাই’, লীগ ধর-জেলে ভর, রশি রাগলে রশি নে-আওয়ামী লীগরে ফাঁসি দে, আবু সাঈদের বাংলায়-আওয়ামী লীগের ঠাঁই নাই, ইনকিলাব ইনকিলাব-জিন্দাবাদ’ এমন স্লোগান দেন বিক্ষোভকারীরা।

কর্মসূচিতে অংশ নেওয়া এনসিপির সদস্য এহসান জাকারিয়া বলেন, ছাত্রজনতার গণঅভ্যুত্থানের দীর্ঘ  ৮ মাস পার হলেও এখনও ফ্যাসিস্ট আওয়ামী লীগের  গুম-খুন, দুর্নীতির বিচার শুরু হয়নি। খুনের আসামিরা বিদেশে চলে যাচ্ছে। আওয়ামী লীগ নিষিদ্ধ, শাপলার হত্যা, বিডিআর হত্যাসহ গুম, আয়নাঘরেে বিচারের জন্য প্রয়োজনে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে আমরা রাজপথে জীবন দিতে প্রস্তুত আছি।

বিক্ষোভে অংশগ্রহণকারী শাহীন ইকবাল বলেন, গণহত্যাকারী আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন বাংলাদেশের মাটিতে কোনোভাবেই রাজনীতি করার অধিকার রাখে না। তাদের নিষিদ্ধ করতে হবে, বিচারের আওতায় আনতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত গণঅভ্যুত্থানপন্থি সবাই আন্দোলন চালিয়ে যাবে।

যুবনেতা শাহ মিসবাহ বলেন, আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। জুলাইয়ের ছাত্র-জনতার রক্তের ওপর ভর করে আওয়ামী লীগকে এদেশে আবারও পুনর্ববিন্যাসের ষড়যন্ত্র আমরা আর মেনে নেওয়া হবে না। 

বিক্ষোভকারী মোজাহিদুল ইসলাম বলেন, দেশবিরোধী, গণমানুষবিরোধী ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের এসব কর্মকাণ্ডের বিচার করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। নাঈম হাসান বলেন, স্বৈরাচারী খুনি হাসিনার বিচার, শাপলা  চত্বরের খুনের বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ না হওয়া পর্যন্ত ছাত্রজনতার আন্দোলন থামবে না।

সমাবেশে বিক্ষোভকারীরা বলেন, অর্ন্তবর্তী সরকারকে গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে এবং গণহত্যার দায়ে তাদের চিরতরে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। 

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাত থেকে মৌলভীবাজারে শহরে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু হয়ে আজ শনিবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে। 

আরও খবর