নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ফয়যে বর্ণভী সাবাহী মক্তব বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ

প্রথম কেন্দ্রীয় পরীক্ষায় পাশের হার ৯৬.৯৬%

ফয়যে বর্ণভী সাবাহী মক্তব বোর্ড বাংলাদেশে এর প্রথম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল ২০২৪ বৃহস্পতিবার দুপুরে প্রকাশ করা হয়েছে। পাশের হার ৯৫. ৯৫ %।

সিলেট বিভাগের চারটি জেলায় মোট ২৪টি সেন্টারে একযুগে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় সিলেট বিভাগের ১৮০ টি সাবাহী মক্তব থেকে মোট ১৪৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। 

২০২৪ সালের গত ২০ ফেব্রুয়ারি বোর্ডের প্রথম কেন্দ্রীয় ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

বোর্ড সূত্রে জানা যায়, বোর্ডের অধীনে এবার ৮ সহস্রাধিক ছাত্র-ছাত্রী লেখাপড়া করছে। কিন্তু কেন্দ্রীয় পরীক্ষা অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে প্রত্যেক মক্তবের তিন জামাতের (শ্রেণির) বাছাইকৃত তিনজন করে মোট ৯জন শিক্ষার্থী। সম্মিলিত মেধা তালিকা ঘোষণা করা হয়েছে প্রত্যেক জামাতে সেরা ১০ জন। বোর্ডসেরা ৪৮ জনকে এবারের পরীক্ষায় পুরস্কৃত করা হবে।

পাশাপাশি মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের গর্বিত মুয়াল্লিম (শিক্ষকগণ)-কে পুরস্কৃত করা হবে। ফলাফলের শীর্ষে থাকা তিনটি মক্তবের সভাপতি/মোতাওয়াল্লি সাহেবকেও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হবে।

এছাড়াও মারকাজভিত্তিক ফলাফলের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য থাকবে বিশেষ পুরস্কারের ব্যবস্থা।

বোর্ডটি সারাদেশে সম্প্রসারণের করার কাজ চলমান রয়েছে। দ্বীন শিক্ষার এই বুনিয়াদি প্রোগ্রামকে সর্বত্র ছড়িয়ে দিতে ও আরও এগিয়ে নিতে দেশের সকল দ্বীন-দরদী ও শিক্ষানুরাগীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বোর্ডের প্রতিষ্ঠাতা সভাপতি, আমীরে আঞ্জুমানে হেফাজতে ইসলাম, শায়খুল হাদিস আল্লামা মুফতি মুহাম্মদ রশীদুর রহমান ফারুক বর্ণভী।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৩১ জুলাই ফয়যে বর্ণভী সাবাহী মক্তব বোর্ড প্রতিষ্ঠালাভ করে।


আরও খবর