নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মাঘের শুরুতে শীতে কাঁপছে মৌলভীবাজার, বাড়ছে শীতজনিত রোগ

স্থবির হয়ে পড়েছে জীবনযাত্রা


মাঘের শুরুতেই শীতে কাঁপছে চা বাগান অধ্যুষিত মৌলভীবাজার জেলা। সেই সঙ্গে ঘন কুয়াশা ও হিমেল বাতাস শীতের মাত্রা বাড়িয়ে দিয়েছে।

গতকাল কিছু সময়ের জন্য সূর্য দেখা গেলেও আজ সোমবার (১৫ জানুয়ারি) সকাল গড়িয়ে বিকেল হলেও দেখা মেলেনি সূর্যের। সাথে হিম বাতাস থাকায় দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী-কর্মজীবী গরিব অসহায় মানুষ। স্থবির হয়ে পড়েছে এ অঞ্চলে তাদের জীবনযাত্রা।

আবার জীবিকার তাগিদে শীত উপেক্ষা করেই সকাল সাড়ে ৭টা থেকে কাজে বেরিয়ে যেতে দেখা যায় এ অঞ্চলের চা শ্রমিক, দিনমজুর থেকে নিম্ন আয়ের বিভিন্ন পেশাজীবী মানুষদের। গ্রামীণ জনপদে নিম্নআয়ের মানুষরা শীত নিবারণ করছেন খড়কুটো জ্বালিয়ে। নিম্নবিত্ত মানুষ শীতবস্ত্রের অভাবে ভুগছেন। তাদের মধ্যে যাদের সাধ্য রয়েছে তারা ফুটপাতের দোকানগুলোতে ভিড় করছেন। 

তীব্র শীতে কাজে যেতে না পেরে বিপাকে পড়েছে খেটে খাওয়া সাধারন মানুষ। সড়কে মানুষের চলাচল কমে যাওয়ায় ভ্যান ও রিকশাচালকদের আয় কমে গেছে। শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের টিকরিয়া গ্রামে কৃষক শাহিদ আলী বলেন, আবাদকৃত জমিতে সেচ দিতে গিয়েছিলাম। এতো কুয়াশা আর ঠাণ্ডা বাতাস যে, কাজ করাই কঠিন হয়ে গেছে।

কমলগঞ্জ উপজেলার কুরমার এলাকার বাসিন্দারা বলছেন, প্রচন্ড কুয়াশা ও খুব ঠান্ডা পড়ছে। ঘরের মেঝে থেকে শুরু করে আসবাপত্র ও বিছানা পর্যন্ত যেনো সব বরফ হয়ে গেছে। সকালে ঘরে কাজ করতে গিয়ে কনকনে ঠান্ডায় হাত-পা অবশ হয়ে আসে।

রাজনগর চা বাগানের চা শ্রমিকরা বলেন, কুয়াশা ও কনকনে শীতের মধ্যেও ভোরে আমরা চা বাগানে কাজ করতে এসে হাত-পা অবশ হয়ে আসছে। কিন্তু কী করব, জীবিকার তাগিদে কাজ করতে হচ্ছে।

মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলার ভ্যানচালকরা শীত উপেক্ষা করে জীবিকার তাগিদে ভ্যান নিয়ে বের হচ্ছেন। কিন্তু মানুষ বাড়ি থেকে তেমন বের হচ্ছে না। তাই যাত্রী না পেয়ে ইনকাম কমে গেছে বলে জানা গেছে। এদিকে প্রচন্ড শীতে বাড়তে শুরু করেছে বিভিন্ন শীতজনিত রোগ ব্যাধি।

২৫০ শয্যাবিশিষ্ট মৌলভীবাজার সদর হাসপাতাল সূত্রে জানা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোরে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বেড়েছে। বিশেষ করে সর্দি-কাশি, নিউমোনিয়া, ডায়রিয়া, হাঁপানিসহ শীতজনিত নানা রোগ নিয়ে শিশু এবং বয়স্করা ভর্তি হয়েছেন।

জেলা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সোমবার (১৫ জানুয়ারি) সকাল ৯টায় ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গতকাল সকাল ৬টায় ও ৯টায় ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক বিভলু চন্দ্র দাস জানান, গত ২০ ডিসেম্বর থেকে আজ ১৫ জানুয়ারি পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি থেকে ১৬ ডিগ্রির ভেতরে ওঠানামা করছে।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান আনিস জানান, আজ সোমবার তাপমাত্রা ১৩ ডিগ্রি হলেও কুয়াশা ও ঠান্ডা বাতাসে শীতের অনুভূতি বেশি। এবারের শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা গত ১৯ ডিসেম্বর সকাল ৯টায় শ্রীমঙ্গলে ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় বলে তিনি জানান।

Tag
আরও খবর