দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে মৌলভীবাজার সরকারি কলেজে মিছিল

ফিলিস্তিনে ইসরাইলি হামলার প্রতিবাদে মৌলভীবাজার সরকারি কলেজে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

স্টুডেন্ট ফোরাম মৌলভীবাজার এর আয়োজনে বৃহস্পতিবার (১৯অক্টোবর) মৌলভীবাজার সরকারি কলেজের প্রশাসনিক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে  কলেজের প্রধান ফটকের সামনে সমাবেশে মিলিত হয়।

মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন, মৌলভীবাজার সরকারি কলেজের ইংরেজি বিভাগের ছাত্র আব্দুল্লাহ-আল মামুন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র জায়েদ আহমদ, ডিগ্রি ৩য় বর্ষের ছাত্র শেখ মোয়াজ্জিম হোসেন জুয়েল, ডিগ্রি ২য় বর্ষের ছাত্র আশরাফ উদ্দীন শফি, শাহ উসমান আলী জাকি প্রমুখ।

এসময় ছাত্ররা বক্তব্যে বলেন, ইসরাইল আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ সংসদে নিন্দা প্রস্তাব পাশ করতে হবে’, ‘বাংলাদেশে ইসরাইল সংশ্লিষ্ট সকল পণ্য ও ব্র্যান্ডকে অবৈধ ঘোষণা করতে হবে। ইসরাইল ফিলিস্তিনে উপর নির্যাতন বন্ধ করতে হবে।

সমাবেশ ও মিছিলে মৌলভীবাজার সরকারি কলেজে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

Tag
আরও খবর