দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

মৌলভীবাজারে দেশের প্রথম পরিত্যক্ত প্লাস্টিক ও পলিথিন কেনার হাট উদ্বোধন

মৌলভীবাজারে ৪৯৭ কেজি পরিত্যক্ত পলিথিন কিনেছে মৌলভীবাজার পৌরসভা

মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে দেশের প্রথম পরিত্যক্ত পলিথিন ও প্লাস্টিক কেনার হাট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। রবিবার (৯ জুলাই) বিকেলে পৌরসভার মেয়র চত্বরে এ ব্যতিক্রমধর্মী হাটের উদ্বোধন করেন পৌর মেয়র মো. ফজলুর রহমান। 

পৌরসভা সূত্রে জানা যায়, হাটের উদ্বোধনের দিনই ৫০ টাকা কেজি দরে ৪৯৭ কেজি পরিত্যক্ত পলিথিন কেনা হয়েছে। মোট ৬৫ জন ক্রেতা এসব পলিথিন বিক্রি করেন। 

উদ্বোধনী হাটে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার পৌরসভার নির্বাহী প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমান, মৌলভীবাজার প্রেসক্লাব সাধারণ সম্পাদক পান্না দত্ত, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) সভাপতি তমাল ফেরদৌস, প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, কাউন্সিলর নাহিদ হোসেন, কাউন্সিলর জালাল আহমদ, কাউন্সিলর ফয়ছল আহমদ প্রমুখ।

মৌলভীবাজার পৌর মেয়র ফজলুর রহমান বলেন, পরিত্যক্ত পলিথিন ও প্লাস্টিক যত্রতত্র ফেলায় মাটির গুণাগুণ নষ্ট এবং ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। এ ছাড়া পানি নিষ্কাশন বা ড্রেনেজ ব্যবস্থা চরমভাবে বাধাগ্রস্থ হচ্ছে। এগুলো পোড়ালে সৃষ্টি হয় কার্বন, যা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। এসব থেকে উত্তরণে এই পদক্ষেপ গ্রহণ করে পৌরসভা। এছাড়া প্রাথমিকভাবে প্রতিটি বাসা বাড়িতে দুটি করে ঝুড়ি দেওয়া দেওয়া হয়েছে। একটিতে পচনশীল, অপরটিতে অপচনশীল বর্জ্য রাখা হয়েছে। এ ছাড়া প্রতি বিক্রেতাকে একটি করে ৫০ কেজির বস্তা দেওয়া হয়েছে। 

মেয়র ফজলুর রহমান আরো বলেন, ‘আপাতত ক্রয়কৃত পলিথিন ও প্লাস্টিক শহরতলীর জগন্নাথপুরে পৌরসভার ডাম্পিং স্টেশনে বিনষ্ট করা হবে। তবে ভবিষ্যতে যদি কোন প্রতিষ্ঠান প্রক্রিয়াজাতকরণের জন্য এসব কিনতে চায় তাহলে বিক্রি করা হবে।

Tag
আরও খবর