নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মোরেলগঞ্জে সাংবাদিককে পিটিয়ে হাত ভেঙে দিল বখাটে যুবক

বাগেরহাটের মোরেলগঞ্জে সাংবাদিক  আলী হায়দার ছগির (৪৫) কে পিটিয়ে হাত ভেঙে দিয়েছে হৃদয় তালুকদার (২২) নামে এক বখাটে যুবক।

বুধবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলার ফুলহাতা গ্রামে নিজ বাড়ি থেকে বের হওয়ার সময় হামলার শিকার হন ছগির।

ছগির সংযোগ বাংলাদেশ নামে একটি পত্রিকার  মোরেলগঞ্জ উপজেলা প্রতিনিধি এবং উপজেলা প্রেসক্লাবের সদস্য।  একটি মেয়ে অপহরণ সংক্রান্ত তথ্য পুলিশকে দেওয়া সন্দেহে বখাটে হৃদয় এ হামলা করেছে বলে অভিযোগ ছগিরের। 

হামলাকারী হৃদয় উত্তর ফুলহাতা গ্রামের মিলন তালুকদারের ছেলে। কিছুদিন আগে এলাকার একটি মেয়েকে অপহরণের অভিযোগ উঠেছিল তার নামে। বিষয়টি থানা পুলিশে জানাজানি হলে ছগিরের ওপর ক্ষিপ্ত হন ওই যুবক। এ বিষয়ে আহত ছগির বলেন, সকালে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে যাওয়ার পথে হৃদয় রড দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে আমাকে গুরুতর আহত করে। একপর্যায়ে আমি জ্ঞান হারালে হৃদয় পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি করেন। অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।  ছগির আরও বলেন, আমার ডান হাত ভেঙে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে ক্ষত হয়েছে। আমি হামলাকারীর উপযুক্ত বিচার চাই।

 এ ঘটনায় উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ প্রতিবাদ সভা করে পুলিশের কাছে হামলাকারীকে গ্রেফতার করে আইনের আওতায়  আনার দাবি করেন।

এদিকে হামলার পর থেকে হৃদয় তালুকদার আত্মগোপনে রয়েছেন। মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, একটি মারধরের ঘটনা শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।

Tag
আরও খবর
মোরেলগঞ্জে গ্রাম আদালত বিষয়ক উঠান বৈঠক

৯৭২ দিন ১৬ ঘন্টা ৫১ মিনিট আগে


মোরেলগঞ্জে ডিবেটিং ক্লাবের উদ্বোধন

৯৮৩ দিন ১৫ ঘন্টা ৪০ মিনিট আগে



মোরেলগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত

১০২৩ দিন ১৬ ঘন্টা ১ মিনিট আগে


মোরেলগঞ্জে দুর্নীতি বিরোধী দিবস পালিত

১০২৩ দিন ১৬ ঘন্টা ৪ মিনিট আগে