হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

মোবাইল ফোনে কথা বলতে বলতে ফেরি থেকে নদীতে পড়ে বৃদ্ধ নিখোঁজ


মোরেলগঞ্জে মোবাইল ফোনে কথা বলতে বলতে চলন্ত ফেরি থেকে নদীতে পড়ে ফজলুল হক (৭০) নামের এক বরযাত্রী নিখোঁজ হয়েছেন।

শুক্রবার (৮ ডিসেম্বর) রাত ১১টার দিকে মোরেলগঞ্জ পানগুছি নদীর ফেরি পারাপারের সময় ভিডিও কলে কথা বলতে বলতে ফজলুল হক নামের ওই বৃদ্ধ নদীতে পড়ে ডুবে যান।

ফায়ার সার্ভিস মোরেলগঞ্জ স্টেশন কর্মকর্তা প্রবীর দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

ফজলুল হক পার্শ্ববর্তী ইন্দুরকানি উপজেলার চর খোলপটুয়া গ্রামের জেন্নাত আলী শেখের ছেলে।

 ঘটনার সময় সঙ্গে থাকা ফজলুল হকের ছেলে সেলিম শেখ বলেন, আমার শালার বিয়েতে বরযাত্রী যাবার পথে ফেরি পারাপারের সময় তার বাবা মোবাইল ফোনে কথা বলতে বলতে অসতর্কতাবশত বেরিয়ার পোস্টের বাইরে গেলে নদীতে পড়ে যান।
ফায়ার সার্ভিস মোরেলগঞ্জ স্টেশন  কর্মকর্তা প্রবীর দেবনাথ বলেন, খবর পেয়ে রাতেই ট্রলার নিয়ে নদীতে  তল্লাশি চালিয়ে  নিখোঁজ ফজলুল হকের সন্ধান পাওয়া যায়নি। বিষয়টি ফায়ার সার্ভিসের খুলনা কন্ট্রোলকে জানানো হয়েছে। আজ শনিবার সকালে খুলনার একটি  ডুবুরি দল সহ মোরেলগঞ্জের পানগুছি নদীতে তল্লাশি কার্যক্রম  চালিয়ে যাচ্ছেন। 

Tag
আরও খবর
মোরেলগঞ্জে গ্রাম আদালত বিষয়ক উঠান বৈঠক

৯৭২ দিন ৫ ঘন্টা ৫২ মিনিট আগে


মোরেলগঞ্জে ডিবেটিং ক্লাবের উদ্বোধন

৯৮৩ দিন ৪ ঘন্টা ৪১ মিনিট আগে



মোরেলগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত

১০২৩ দিন ৫ ঘন্টা ২ মিনিট আগে


মোরেলগঞ্জে দুর্নীতি বিরোধী দিবস পালিত

১০২৩ দিন ৫ ঘন্টা ৪ মিনিট আগে