হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

মোরেলগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত


বাগেরহাটের মোরেলগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া
দিবস-২০২৩ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মোরেলগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা অধিদপ্তরের উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা ও জয়িতা নারীদের সম্মাননা প্রদান করা হয়।
শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা
সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার এস. এম. তারেক সুলতানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান
অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. মো. শাহ-ই আলম বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.রুহুল কুদ্দুস, থানা অফিসার ইনচার্জ মো. সাইদুর
রহমান, মোরেলগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম মো.ওয়াদুদ খন্দকার, উপজেলা দুর্নীতি
প্রতিরোধ কমিটির সভাপতি ও মোরেলগঞ্জ লতিফিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মো. রুহুল
আমীন খান।

আলোচনায় অংশগ্রহণ করেন মোরেলগঞ্জ প্রেসক্লাব সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বিএম. রফিকুল ইসলাম মাসুম, মুক্তিযোদ্ধা মো. শাহজাহান, ইউপি চেয়ারম্যান মোর্শেদা খানম, সাংবাদিক শহিদুল ইসলাম, মাস্টার হরিচাঁদ কুন্ডু প্রমুখ।
আলোচনা সভা শেষে বিভিন্ন পর্যায় সাফল্য অর্জনকারী ৪ জনকে ‘জয়িতা নারী’ সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে নাজমুন নাহার,
অর্থনৈতিক ক্ষেত্রে নুপুর বেগম, নতুন উদ্যমে জীবন শুরু করায় শাহিনুর আক্তার মুন্নী, সমাজ উন্নয়নে মোর্শেদা আক্তার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, গার্লস গাইড, স্কাউটস সদস্য, শিক্ষক-সাংবাদিক ও মহিলা অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন পর্যায়ের নারী কর্মী ও
সুবিধাভোগী নারীগণ।

Tag
আরও খবর
মোরেলগঞ্জে গ্রাম আদালত বিষয়ক উঠান বৈঠক

৯৭২ দিন ৫ ঘন্টা ৫২ মিনিট আগে


মোরেলগঞ্জে ডিবেটিং ক্লাবের উদ্বোধন

৯৮৩ দিন ৪ ঘন্টা ৪২ মিনিট আগে



মোরেলগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত

১০২৩ দিন ৫ ঘন্টা ২ মিনিট আগে


মোরেলগঞ্জে দুর্নীতি বিরোধী দিবস পালিত

১০২৩ দিন ৫ ঘন্টা ৫ মিনিট আগে