নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মোরেলগঞ্জে ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও অনিয়মের অভিযোগ

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার  জিউধরা ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও অনিয়মের অভিযোগ পাওয়া  গেছে।  ইউনিয়নের একাধিক ইউপি সদস্য জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরে তার বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ জানা  গেছে, চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশা পরিষদের সদস্যদের কোন কাজে সম্পৃক্ত না করে নিয়ম নীতির তোয়াক্কা না করে নিজের ইচ্ছামাফিক বিভিন্ন কার্যক্রম করে থাকেন। তিনি ইউপি সদস্যদের সাথে অশালীন ব্যবহার করেন। ট্যাক্সের টাকা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা,ভিজিডি,  ভিজিএফ সহ বিভিন্ন ভাতার নামে সুবিধাভোগীদের কাজ থেকে অনৈতিক সুবিধা গ্রহণ ও সরকরি বরাদ্দের মালমাল কম দিয়ে তা  আত্মসাৎ  করে বলে ওই অভিযোগে উল্লেখ করা হয়েছে।  অর্থ ছাড়া পানির ট্যাংক বরাদ্দ  করা হয়না। তাদের সস্মানী ভাতাও অনিয়মিত।

এছাড়াও  একই জায়গায় কোন  বাজেট  কমিটির  মিটিং  ও সিদ্ধান্ত ছাড়াই কাবিখা, কাবিটা,  টিআর ও এলজিএসপি'র বরাদ্দ দেখিয়ে অধিকাংশ অর্থ  আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। রয়েছেহোল্ডিং প্লেট দেয়ার নামে মৎস্যজীবীদের কার্ডের বিপরীতে অর্থ  ও পরিষদের আওতাধীন জমি, পুকুর ও অস্থায়ী পরিষদ ভবন ভাড়ার অর্ঘ আত্মসাতের অভিযোগ ।

এসব অভিযোগের প্রেক্ষিতে সোমবার (৮ মে)বাগেরহাট জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা নির্বাহী অফিসার এসএম তারেক সুলতান সরেজমিনে তদন্ত করেন।  এসময় পরিষদে সংরক্ষিত ১হাজার ৪০ বস্তা চালের মধ্যে ৮৫ বস্তা চাল পরিমাপ করেন। এসব বস্তার মধ্যে ষ্ট্যান্ডার্ড বস্তা অর্থাৎ বস্তাসহ  ৩০ কেজি ৩শ' গ্রাম ওজনের বস্তা পাওয়া গেছে ২০ টি, ভালো বস্তা  কিন্তু ওজনে কম ২১ টি বস্তা, ৪৪ টি বস্তা ওজনে কম ও ছিদ্র পাওয়া গেছে । এছাড়াও স্থানীয় সুবিধাভোগী, সাবেক চেয়ারম্যান, মেম্বারদের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে এবং আরও তদন্ত করা হবে বলে উপজেলা নির্বাহী অফিসার  এসএম তারেক সুলতান  জানান।

    ইউপি  চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশা বলেন, গোডাউন থেকে যেভাবে আমাদের দেয়া হয় সেভাবেই আমরা সরবরাহ করে থাকি। যদি কোন অনিয়ম  হয় তা গোডাউন থেকে হয়। আর গোডাউনের অনিয়মের ব্যাপারে বহুবার অবহিত করা হয়েছে।  কোন অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ভিত্তিহীন।

Tag
আরও খবর
মোরেলগঞ্জে গ্রাম আদালত বিষয়ক উঠান বৈঠক

৯৭২ দিন ১৬ ঘন্টা ৫১ মিনিট আগে


মোরেলগঞ্জে ডিবেটিং ক্লাবের উদ্বোধন

৯৮৩ দিন ১৫ ঘন্টা ৪০ মিনিট আগে



মোরেলগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত

১০২৩ দিন ১৬ ঘন্টা ১ মিনিট আগে


মোরেলগঞ্জে দুর্নীতি বিরোধী দিবস পালিত

১০২৩ দিন ১৬ ঘন্টা ৪ মিনিট আগে