নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মোরেলগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন


বাগেরহাটের মোরেলগঞ্জে  জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্টেট মোহাম্মদ আজিজুর  রহমান এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩মে) বেলা ৩টায়  মোরেলগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষকবৃন্দের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার এসএম তারেক সুলতানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. শাহ ই আলম বাচ্চু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম,  মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম প্রমূখ। বক্তারা উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। 

 জেলা প্রশাসক উন্নয়নের প্রত্যয় ব্যক্ত করে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আরও আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান। তিনি কৃষি দপ্তর কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করে শিক্ষক  সমাজ, উপজেলা প্রকৌশল দপ্তর, কৃষি, যুব উন্নয়ন, মৎস্য ও প্রাণী সম্পদ দপ্তরকে আরো গুরুত্বের সাথে কাজ করতে  আহ্বান জানান। 
এর আগে জেলা প্রশাসক একটি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্বোধন  করেন এবং উপস্থিত  শিক্ষক ও শিক্ষার্থীদের এ বিষয়ে আরও তৎপরতা  বৃদ্ধির আহ্বান জানান। 
এছাড়াও  জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান  বারইখালী ইউনিয়ন পরিষদ, এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয় ও আলহাজ্ব ডা. মোজাম্মেল হোসেন বুদ্ধি  প্রতিবন্ধী  স্কুল পরিদর্শন  করেন এবং  প্রতিবন্ধীদের মাঝে মশারী বিতরণ  করেন। এসময় সেখানে মোরেলগঞ্জ পৌরসভা মেয়র এসএম মনিরুল হক তালুকদার ও উপজেলা নির্বাহী অফিসার এসএম তারেক সুলতান  উপস্থিত ছিলেন।
Tag
আরও খবর
মোরেলগঞ্জে গ্রাম আদালত বিষয়ক উঠান বৈঠক

৯৭২ দিন ১৭ ঘন্টা ৫৬ মিনিট আগে


মোরেলগঞ্জে ডিবেটিং ক্লাবের উদ্বোধন

৯৮৩ দিন ১৬ ঘন্টা ৪৬ মিনিট আগে



মোরেলগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত

১০২৩ দিন ১৭ ঘন্টা ৬ মিনিট আগে


মোরেলগঞ্জে দুর্নীতি বিরোধী দিবস পালিত

১০২৩ দিন ১৭ ঘন্টা ৯ মিনিট আগে