বাগেরহাটের মোরেলগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ২০২৩ সালের এসএসসি ও সমমানের
পরীক্ষা। রবিবার ( ৩০ এপ্রিল) অনুষ্ঠিত এ পরীক্ষায় মোট ৯ টি কেন্দ্রে ৪ হাজার ৪শ' ৮০ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ হাজার ৩ শ' ৬৯ জন অংশগ্রহণ করেছে। প্রথমদিন ১শ' ১১ জন অনুপস্থিত রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম তারেক সুলতান মোরেলগঞ্জ এ সি লাহা পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র,সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্র,রওশন আরা বালিকা বিদ্যালয় ও আব্দুল আজিজ মেমোরিয়াল কেন্দ্র,পোলেরহাট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র,দৈবজ্ঞহাটি বিশ্বেস্বর বহুমুখী বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন।পরীক্ষা শেষে পরীক্ষার্থীদের কয়েকজন অভিভাবকের সাথে কথা হলে তারা জানান, শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশের মধ্য দিয়েই এসএসসি'র প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আশা করছি শেষ পর্যন্ত এটি বিরাজমান থাকবে।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভিন্ন কেন্দ্রে নিয়োগকৃত ট্যাগ অফিসারদের সাথে এবং কেন্দ্র সচিবদের সাথে পরীক্ষা চলাকালীন সময়ে যোগাযোগ রেখেছেন।পরীক্ষাকেন্দ্রের ভিতরে এবং বাহিরে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মত। ইউএনও এস এম তারেক সুলতান জানান, এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
৯৭২ দিন ১৬ ঘন্টা ৪ মিনিট আগে
৯৮৩ দিন ১৪ ঘন্টা ৫৪ মিনিট আগে
১০২১ দিন ১৮ ঘন্টা ৪৪ মিনিট আগে
১০২৩ দিন ১৫ ঘন্টা ১৫ মিনিট আগে
১০২৩ দিন ১৫ ঘন্টা ১৭ মিনিট আগে
১০২৩ দিন ২২ ঘন্টা ২৩ মিনিট আগে
১০২৪ দিন ১৫ ঘন্টা ১৪ মিনিট আগে
১০২৬ দিন ১০ ঘন্টা ৫৩ মিনিট আগে