নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

মিরসরাইয়ে বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে বিদ্যালয়টির প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদ। বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষকদের উপস্থিতিতে এসব শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। শিক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে ক্যালকুলেটর, বই, খাতা ও কলম। বিদ্যালয়টির গরিব, অসহায় ও মেধাবী ১০০শিক্ষার্থীর মাঝে এসব শিক্ষা উপকরণ বিতরণ করেন সংগঠনের সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন অহিদুল ইসলাম চৌধুরী দিপু, জাকারিয়া ফারুকী, শাহাদাত হোসেন, মাজহারুল ইসলাম রিপন, আব্দুর রহিম, মেহেরাজ উদ্দিন হিমেলসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রত্যন্ত গ্রামে অনেক মেধাবী শিক্ষার্থী থাকলেও আর্থিক দুরাবস্থার কারণে তারা শিক্ষা কার্যক্রমে পিছিয়ে পড়ছে। সে কারণে বিদ্যালয়েরর প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ স্কুলের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের এই কর্মসূচি নিয়েছে।ভবিষ্যতেও এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে, প্রয়োজনে আর্থিক সহায়তাও করা হবে। এতে শিক্ষার্থীরা যেমন উৎসাহিত হবে, তেমনি অস্বচ্ছল পরিবারগুলো শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে উৎসাহ পাবে। একই সাথে দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা অন্যান্য প্রতিষ্ঠান এ সংগঠনের কার্যক্রমকে উদাহরণ হিসেবে ব্যবহার করবে বলে আশা প্রকাশ করেন বক্তারা। নিজ নিজ এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম এগিয়ে নিতে আর্থিকভাবে স্বচ্ছল ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের নেতারা৷ শিক্ষা উপকরণ বিতরণ করায় সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্কুলের শিক্ষক ও অভিভাবকরা।


Tag
আরও খবর




মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

৬ দিন ১২ ঘন্টা ১৭ মিনিট আগে


জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন

৬ দিন ১২ ঘন্টা ৪৪ মিনিট আগে