জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী

মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা

চট্টগ্রামের মিরসরাইয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা উপজেলা শাখার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় মিরসরাই লতিফীয়া কামিল মাদ্রাসার হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।


বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা মিরসরাই উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ পারভেজ হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রহিম আজিজীর সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মিরসরাই উপজেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক মাওলানা খাঁজা মঈন উদ্দীন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম উত্তর জেলার দপ্তর সম্পাদক মাওলানা মুজিব উদ্দীন।


বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা মিরসরাই উপজেলা শাখার সাবেক সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মাসউদ বিন শরিফী। প্রধান বক্তা ছিলেন ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ রাসেল। বিশেষ বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা মিরসরাই উপজেলা শাখার সহ-সভাপতি মুহাম্মদ নুর নবী। অনুষ্ঠানে বক্তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠনে নৈতিক ও আধুনিক শিক্ষার কোনো বিকল্প নেই। শুধু জিপিএ-৫ বা ভালো ফলাফল অর্জন নয়, দেশ ও জাতির কল্যাণে শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।


তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি নৈতিক চরিত্র গঠনে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে মিরসরাই উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫সহ কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, কৃতি সনদ ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।


এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষাবিদ, অভিভাবক, সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Tag
আরও খবর




মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

৬ দিন ৩ ঘন্টা ২৫ মিনিট আগে