জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী

জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন

মিরসরাই উপজেলার জোরারগঞ্জ উত্তর বাজারে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করেছে ‘অপূর্ব জুয়েলার্স’। জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় মার্কেটের ১৭ নম্বর দোকানে প্রতিষ্ঠিত এ জুয়েলার্সে খাঁটি গিনি সোনার অলংকার প্রস্তুত ও বিক্রির পাশাপাশি আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের আকর্ষণীয় গহনা পাওয়া যাবে। ফিতা কেটে ‘অপূর্ব জুয়েলার্সের’ উদ্বোধন করেন মিরসরাই বণিক সমিতির সভাপতি গোপাল বণিক। এ সময় উপস্থিত ছিলেন জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল আলম, জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক গোলাম জাকারিয়া, মারকাজুত তাহফিজ জোরারগঞ্জ মাদ্রাসার পরিচালক হাফেজ আরিফুল ইসলামসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা। ‘বিশ্বমানের রঙে আভিজাত্যের ছোঁয়ায়—আপনার স্বপ্নের গহনার ঠিকানা’ স্লোগানকে সামনে রেখে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটির প্রোপাইটর বিপ্লব ধর।

উদ্বোধন উপলক্ষে বিপ্লব ধর বলেন, ‘ক্রেতাদের চাহিদা ও আস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অপূর্ব জুয়েলার্সের যাত্রা শুরু করেছি। এখানে খাঁটি গিনি সোনার অলংকার তৈরি ও বিক্রির পাশাপাশি আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের গহনা পাওয়া যাবে। মানসম্মত পণ্য, স্বচ্ছতা ও ভালো সেবা দেওয়ার মাধ্যমে ক্রেতাদের আস্থা অর্জন করাই আমাদের প্রধান লক্ষ্য।’

তিনি আরও বলেন, ‘বিয়েসহ বিভিন্ন সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানের জন্য ক্রেতাদের পছন্দ অনুযায়ী গহনা প্রস্তুতের সুযোগ থাকবে। ক্রেতারা যেন একই জায়গায় পছন্দের ডিজাইন ও মানসম্মত গহনা পান, সে বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে দেখব।’

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা ‘অপূর্ব জুয়েলার্সের’ সাফল্য কামনা করেন এবং ক্রেতাদের আস্থা ও বিশ্বাস ধরে রেখে ব্যবসা পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেন।

Tag
আরও খবর




মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

৬ দিন ৩ ঘন্টা ২৫ মিনিট আগে