নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

অপু টেলিকম এন্ড যুব ট্রেনিং ইনস্টিটিউটে মোবাইল সার্ভিসিং কোর্স সম্পন্নকারীদের সনদ প্রদান

নিজেকে দক্ষ করে গড়ে তুলুন, বেকারত্বকে না বলুন-এই শ্লোগান ধারণ করে মিরসরাই উপজেলার প্রথম মোবাইল সার্ভিসিংয়ের ইনস্টিটিউট অপু টেলিকম এন্ড যুব ট্রেনিং ইনস্টিটিউট। ৩ মাস পূর্বে এই ইনস্টিটিউটের কার্য্যক্রম শুরু হয়। এরিমধ্যে ১ম ব্যাচ মোবাইল সার্ভিসিং কোর্স সম্পন্ন করেছে।

বৃহস্পতিবার বিকেলে কোর্স সম্পন্নকারী ১৫ শিক্ষার্থীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়। সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মিরসরাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম। অপু টেলিকম এন্ড যুব ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক সালা উদ্দিন অপুর সভাপতিত্বে সনদপত্র বিতরণ উপলক্ষ্যে আলোচনা পর্বে বক্তব্য রাখেন মিরসরাই কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোয়াজ হোসেন, মিরসরাই প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম আনোয়ার হোসেন, অপু টেলিকম এন্ড যুব ট্রেনিং ইনস্টিটিউটের ম্যানেজম্যান্ট প্রধান নুরুন নবী সবুজ, ট্রেইনার ইমাম হোসেন। শিক্ষার্থী তারিফ হোসেনের কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করেন কোর্স সম্পন্নকারী শিক্ষার্থী রিয়াজ উদ্দিন, বেলাল হোসেন ও আবুল হাসেম।



অপু টেলিকম এন্ড যুব ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক সালা উদ্দিন অপু জানান, নিজেকে দক্ষ করে গড়ে তুলুন, বেকারত্বকে না বলুন-এই শ্লোগান ধারণ করে আমাদের ইনস্টিটিউটের যাত্রা। যাত্রা শুরুর প্রথম ব্যাচ সুনামের সাথে ভালো ফলাফল অর্জন করে তাদের কোর্স সম্পন্ন করতে সক্ষম হয়েছে। আমরা আশা করছি যারা আমাদের এখানে কোর্স সম্পন্ন করেছেন তারা দক্ষতার সাথে সেবা প্রদান করতে পারবে। আমার বিশ্বাস মিরসরাইয়ের বেকারত্ব দূর করতে আমাদের ইনস্টিটিউট অসামান্য ভূমিকা রাখবে।

মিরসরাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম বলেন, অপু টেলিকম এন্ড যুব ট্রেনিং ইনস্টিটিউটে যে যন্ত্রপাতির সমন্বয়ে কোর্স করানো হচ্ছে অনেক উপজেলা ও জেলা পর্যায়েও এমন ব্যবস্থা নেই। এই ইনস্টিটিউট বেকারত্ব দূর করতে যে ভূমিকা রাখছে সেজন্য আমি যুব উন্নয়ন অধিদপ্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করছি খুব অল্প সময়ের মধ্যে এই ইনস্টিটিউটের সুনাম সারাদেশে ছড়িয়ে পড়বে।

Tag
আরও খবর




মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

৬ দিন ১৩ ঘন্টা ২৩ মিনিট আগে


জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন

৬ দিন ১৩ ঘন্টা ৫০ মিনিট আগে