নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মিঠানালায় ফ্রেন্ডস সার্কেল অলিম্পিক প্রিমিয়ার লিগ সিজন-৫ চ্যাম্পিয়ন টাইগার্স অব ফ্রেন্ডস সার্কেল

মিরসরাইয়ে ফ্রেন্ডস সার্কেল সমাজকল্যাণ সংঘের আয়োজনে ফ্রেন্ডস সার্কেল অলিম্পিক প্রিমিয়ার লিগ সিজন-৫ চ্যাম্পিয়ন হয়েছে টাইগার্স অব ফ্রেন্ডস সার্কেল। শনিবার রাতে উপজেলার মিঠানালা ইউনিয়নের পশ্চিম মলিয়াইশে ফ্রেন্ডস সার্কেল সমাজকল্যাণ সংঘ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ফাইনালে প্রতিদ্বন্দ্বীতা করে টাইগার্স অব ফ্রেন্ডস সার্কেল বনাম কিংস অব ফ্রেন্ডস সার্কেল। ফলাফলে কিংস অব ফ্রেন্ডস সার্কেলকে ৩ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় টাইগার্স অব ফ্রেন্ডস সার্কেল। দিনব্যাপী আয়োজনের উদ্বোধন করেন শিক্ষানুরাগী ও সমাজসেবক সাইফুল ইসলাম ভূঁইয়া।


আলোচনা পর্বে ফ্রেন্ডস সার্কেল সমাজকল্যাণ সংঘের সভাপতি আতিকুল ইসলাম সোহাগের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি সরোয়ার উদ্দিন সেলিম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী লিগ্যাল এইডের আহবায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সহ-আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাম বাচ্চু, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আলা উদ্দিন, মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওমর শরিফ, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও মিঠানালা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আশরাফ উদ্দিন রাহেল, রুপালী ব্যাংক পিএলসির সহকারী মহা ব্যবস্থাপক আবু সাঈদ মাহমুদ রনি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সহকারী সার্জন ডা. নাজমুল ইসলাম রিয়াদ, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সম্পাদক নুর উদ্দিন সেলিম, প্রবাসী ব্যবসায়ী ও সমাজসেবক শাহাদাত হোসেন, মিঠানালা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব কামরুল ইসলাম চৌধুরী বাপ্পি, ব্যবসায়ী শাহেদ ইকবাল, প্রেসবিডি২৪ সম্পাদক শফিকুর রহমান শফিক প্রমুখ।


খেলায় ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন জাকারিয়া, সেরা ব্যাটসম্যান রাকিন, সেরা বোলার মোমিন, সেরা উইকেটকিপার সাকিব উদ্দিন সুমন, ম্যান অব দ্য ফাইনাল আইনান।


আরও খবর




মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

৬ দিন ১৪ ঘন্টা ৫ মিনিট আগে


জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন

৬ দিন ১৪ ঘন্টা ৩১ মিনিট আগে