নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মিরসরাইয়ে বলাকাপুকুর জিয়া স্মৃতি সংসদ ও পাঠাগার আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট চ্যাম্পিয়ন ম্যান্স হ্যাভেন

মিরসরাই উপজেলার ধুম ইউনিয়নের বলাকাপুকুর জিয়া স্মৃতি সংসদ ও পাঠাগার আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ১ম আসর চ্যাম্পিয়ন হয়েছে ম্যান্স হ্যাভেন। ফাইনালে প্রতিদ্বন্দ্বীতা করে করিম এন্টারপ্রাইজ বনাম ম্যান্স হ্যাভেন। বুধবার বিকেলে টুর্ণামেন্টে পরিচালনা কমিটির অন্যতম চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সালমান হায়দারের সার্বিক তত্বাবধানে বলাকাপুকুর সংলগ্ন মাঠে আয়োজিত খেলার উদ্বোধন করেন মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব ও মিরসরাই উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য গাজী নিজাম উদ্দিন। রাতেই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলা উপলক্ষ্যে আয়োজিত আলোচনা পর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব ও মিরসরাই উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য গাজী নিজাম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজী, ধুম ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মেজবাউল হক মানিক।

ধুম ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম রাজু, যুবদল নেতা সাদ্দাম হোসেন ও মোহাম্মদ বাদশার সার্বিক সহযোগিতায় এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুম ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক মোজাম্মেল হোসেন, যুগ্ম-আহবায়ক নুরুল আবছার, হারুন উর রশীদ, আইনুল কবির আলো, মাঈনুল হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন, বারইয়ারহাট পৌরসভা যুবদলের আহবায়ক নুরুল আফছার, ধুম ইউনিয়ন যুবদলের আহবায়ক ইকবাল হোসেন হকসাব, এম.এ.হায়দার প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলী হায়দার টিপু, মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মিরসরাই উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য এম মাঈন উদ্দিন, মিরসরাই উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মিনহাজ উদ্দিন টিটু, বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব মোহন দে, হিঙ্গুলী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ফিরোজ ভূঁইয়া, বিএনপি নেতা রেজাউল করিম কামরুল, ধুম ইউনিয়ন বিএনপির সদস্য নুর নবী সেলিম, বিএনপি নেতা কেফায়েত উল্ল্যাহ, অহিদুল আলম বাচ্চু, মোহাম্মদ শাহেদ। টুর্নামেন্টে সেরা বোলার নির্বাচিত হন আরিফ হোসেন, সেরা ফিল্ডার অনিক, সেরা ব্যাটসম্যান ইমাম হোসেন, ম্যান অব দ্য সিরিজ মারুফ।



টুর্ণামেন্টে পরিচালনা কমিটির অন্যতম সালমান হায়দার বলেন, ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলায় চল-এই শ্লোগান ধারণ করে আমরা প্রথমবারের মতো বর্ণাঢ্য আয়োজনে বলাকাপুকুর জিয়া স্মৃতি সংসদ ও পাঠাগার আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করি। আমরা আশা করি আমাদের যুবসমাজকে সকল খারাপ কাজ থেকে দূরে রাখতে এই টুর্ণামেন্ট অসামান্য অবদান রাখবে। আমাদের এই আয়োজন অব্যাহত রাখতে সমাজের ক্রীড়ানুরাগীদের সহযোগিতা কামনা করছি।

Tag
আরও খবর




মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

৬ দিন ১৪ ঘন্টা ২ মিনিট আগে


জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন

৬ দিন ১৪ ঘন্টা ২৮ মিনিট আগে