নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মিরসরাইকে শান্তির জনপদ হিসেবে গড়ে তুলতে চাই-এমদাদ খন্দকার

মিরসরাই প্রতিনিধি: চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বিএনপি মনোনীত ২ বারের সংসদ সদস্য মরহুম ওবায়দুল হক খন্দকারের মেজ ছেলে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী এমদাদ খন্দকার বলেছেন, মিরসরাইয়ের মানুষ শান্তিপ্রিয় মানুষ। ৫ আগস্ট রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পর থেকে দেশের অন্যান্য স্থানের ন্যায় মিরসরাইয়েও রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজ করছে। যা এই জনপদের মানুষ কখনো কামনা করেন না। কেউ কেউ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নাম ভাঙ্গিয়েও নানা অপকর্ম করছেন। আসলে তারা বিএনপি ও অঙ্গসংগঠনের কোন দায়িত্বশীল না। তারা রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের সুযোগ নিচ্ছে। এই বিষয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের দায়িত্বশীলদের জোরালো ভূমিকা কামনা করছি।
তিনি আরো বলেন, আমার বাবা চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য মরহুম ওবায়দুল হক খন্দকার আমৃত্যু মিরসরাইবাসীর সেবা করে গেছেন। আমি আমার বাবার পদাঙ্ক অনুসরণ করে মিরসরাইবাসীর সেবা করতে চাই, মিরসরাইকে শান্তির জনপদ হিসেবে গড়ে তুলতে চাই।

উল্লেখ্য, ওবায়দুল হক খন্দকার একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।



Tag
আরও খবর




মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

৬ দিন ১৪ ঘন্টা ২ মিনিট আগে


জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন

৬ দিন ১৪ ঘন্টা ২৮ মিনিট আগে