নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আবুরহাট বাজার পরিচালনা কমিটির উদ্যোগে অগ্নি নির্বাপন মেশিনের উদ্বোধন ও অর্ধশত স্লাব স্থাপন

মিরসরাই প্রতিনিধি: মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী আবুরহাট বাজার পরিচালনা কমিটির উদ্যোগে অগ্নি নির্বাপনের মেশিনের উদ্বোধন ও ড্রেনে অর্ধশত পাকা স্লাব স্থাপন কার্যক্রম সম্পাদন করা হয়েছে। আজ শুক্রবার জুমার নামাজের পর আবুরহাট বাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি ওসমান গনি চৌধুরীর সভাপতিত্বে অগ্নি নির্বাপনের জন্য ক্রয়কৃত মেশিনের উদ্বোধন ও ড্রেনের উপর স্লাব স্থাপন অনুষ্ঠান সম্পন্ন হয়। অগ্নি নির্বাপন মেশিন চালিয়ে উদ্বোধন করেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কাটাছরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট আলিউল কবির ইকবাল। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আবুরহাট বাজার পরিচালনা কমিটির সহ-সম্পাদক নূর মোহাম্মদ, কোষাধ্যক্ষ ওহিদুর রহমান, সদস্য দুলাল মিয়া, সুমন জল দাস, নুরুল আমিন সওদাগর, মাওলানা মফিজ উল্ল্যাহ সিদ্দিকী, মফিজ উদ্দিন, সিরাজুল ইসলামসহ বাজারের ব্যবসায়ীবৃন্দ। অনুষ্ঠানের দোয়া পরিচালনা করেন আবুরহাট হাফেজিয়া রহমানিয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা নজরুল ইসলাম।

মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কাটাছরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট আলিউল কবির ইকবাল বলেন, মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী একটি বাজার আবুরহাট। এই বাজারে বিভিন্ন ধরনের শতাধিক দোকানপাট রয়েছে। এসব দোকানের অগ্নি নিরাপত্তা নিশ্চিত করতে অগ্নি নির্বাপন মেশিন সংযোজন ও ড্রেনের উপর অর্ধশত পাকা স্লাব স্থাপন গ্রামীণ বাজারগুলোর জন্য দৃষ্টান্তমূলক উদ্যোগ। আমি এমন উদ্যোগ নেওয়ার জন্য আবুরহাট বাজার পরিচালনা কমিটির সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।


Tag
আরও খবর




মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

৬ দিন ১৪ ঘন্টা ২ মিনিট আগে


জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন

৬ দিন ১৪ ঘন্টা ২৮ মিনিট আগে