নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আলোকিত যুব সংঘ’র প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি চিকিৎসা পেল সহস্রাধিক মানুষ


মিরসরাইয়ে নানা আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন আলোকিত যুব সংঘ। শনিবার (১৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী উপজেলার আবুতোরাব ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে সংগঠনটি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মেসার্স আলম ফার্মেসী ও হাজী নুরুল আলম কোম্পানীর সহযোগিতায় আলোকিত যুব সংঘ আয়োজিত ফ্রি চিকিৎসা ক্যাম্পে সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত চিকিৎসা নেয় প্রায় ১ হাজার দরিদ্র ও অসহায় মানুষ। চিকিৎসা প্রদান করেন ৮ জন এমবিবিএস ডাক্তার। এছাড়া গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও শিক্ষা উপকরন বিতরণ, শীতার্ত ১শ দুস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ এবং গুনীজন সংবর্ধনা প্রদান করা হয়।

সংগঠনটির সভাপতি এমরান হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সদস্য নুর মোহাম্মদের সঞ্চালনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর। অনুষ্ঠানের উদ্বোধন করেনে মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক ও আবুতোরাব জেট ফোর্সের প্রতিষ্ঠাতা এম হেলাল উদ্দিন।

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক ইমাম হোসেন ও সদস্য সচীব নুর উদ্দিনের সার্বিক তত্বাবধানে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আবুতোরাব ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিকুল ইসলাম নিজামী, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব এম আলা উদ্দিন, মিরসরাই থানা সংগ্রাম ও উন্নয়ন কমিটির সমন্বয়ক আশরাফ উদ্দিন, আলোকিত যুব সংঘের প্রতিষ্ঠাতা ওমর ফারুক, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক রবিউল হোসেন রবি, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের প্রাক্তন শিক্ষার্থী পরিষদের প্রধান সমন্বয়ক সাহেদ আহসান, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের শিক্ষক ইঞ্জিনিয়ার ওমর ফারুক, মঘাদিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি আমজাদ হোসেন, হিতকরীর সভাপতি জহির উদ্দিন রনি প্রমুখ।

Tag
আরও খবর




মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

৬ দিন ১১ ঘন্টা ৫৫ মিনিট আগে


জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন

৬ দিন ১২ ঘন্টা ২১ মিনিট আগে