নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

হারিয়ে যাওয়া মানসিক ভারসাম্যহীন নারী ও শিশুকে পরিবারের কাছে পৌঁছে দিল জোরারগঞ্জ থানা পুলিশ

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরবাজার থেকে রবিবার রাতে মানসিক ভারসাম্যহীন নারী ও তার শিশু কন্যাকে উদ্ধার করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে পাওয়া সংবাদে পুলিশ ওই নারী ও তার শিশু কন্যাকে উদ্ধার করে।
জানা যায়, পুলিশের সাহায্যে উদ্ধার হওয়া নারী মানসিক ভারসাম্যহীন। তিনি নিজের নাম বা পরিচয় কিছুই বলতে পারেন না। পরবর্তীতে জোরারগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার ওই নারীর শিশু কন্যাকে সুকৌশলে জিজ্ঞাসাবাদ করে নারীর সম্ভাব্য ঠিকানা উদঘাটন করেন। এরপর সাংবাদিক, সামাজিক যোগাযোগ মাধ্যম ও তথ্য প্রযুক্তির সাহায্যে পরিবারের সন্ধান পান। উদ্ধার হওয়া নারীর নাম প্রভা রানী দাস (৪৫)। তিনি সীতাকুণ্ড উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকার ঘোড়ামারা গ্রামের নেপাল দাসের স্ত্রী এবং তার শিশু কন্যার নাম সুক্তা দাস (৮)। পরবর্তীতে মিরসরাই উপজেলা সমাজসেবা অফিসার সাবরিনা লিনার উপস্থিতিতে প্রভা রানী ও শিশু কন্যাকে তার স্বামী নেপাল দাসের কাছে হস্তান্তর করা হয়। নেপাল দাস স্ত্রী ও সন্তানকে ফিরে পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, নারী ও শিশু কণ্যাটিকে পরিবারের সন্ধান পেতে সহযোগিতা করতে পেরে ভালো লাগছে।


Tag
আরও খবর




মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

৬ দিন ১১ ঘন্টা ৫৪ মিনিট আগে


জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন

৬ দিন ১২ ঘন্টা ২০ মিনিট আগে