নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মিরসরাইয়ে বিডি ক্লিনের সদস্য সম্মেলন

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে বিডি ক্লিনের সদস্য সম্মেলন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বারইয়ারহাট পৌরসভার খান সিটি সেন্টারে অনুষ্ঠিত সদস্য সম্মেলন বিডি ক্লিন চট্টগ্রাম জেলা সমন্বয়ক আলমগীর খান মুন্না ও বিডি ক্লিন মিরসরাই উপজেলা সমন্বয়ক নুরের নবীর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মানবাধিকার ও উন্নয়ন কর্মী বিডি ক্লিন মিরসরাই উপজেলার উপদেষ্টা সৈয়দা দুলারী ইকবাল, মিরসরাই উপজেলা হাসপাতাল ও ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন, আদর্শ বন্ধু ফোরামের উপদেষ্টা দ্বীন মোহাম্মদ, ব্যবসায়ী শিহাব উদ্দিন, মিরসরাই প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক এম আনোয়ার হোসেন প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিডি ক্লিন মিরসরাই উপজেলা টিমের আইটি সম্পাদক শাহাদাত হোসেন জিহাদ, লজিস্টিক সমন্বয়ক কাউছার হোসেন, সদস্য তারিফ হোসেন, আব্দুল হান্নান, সামছুদ্দীন, শেখ জাহিদ, আইয়ুব, আফজাল, সাদ্দাম, অনিক দাস ও মোশাররফ হোসেন। অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হয় বেশ কয়েকটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনকে। সেগুলো হলো শান্তিনীড়, উদয়ন ক্লাব, দুর্বার প্রগতি সংগঠন, প্রজন্ম মিরসরাই, ইউসাম, ফ্রেন্ড সার্কেল ব্লাড ব্যাংক, আদর্শ বন্ধু ফোরাম, FC16 ব্লাড ব্যাংক, চাইল্ড কেয়ার বাংলাদেশ, হিতকরী, অনির্বাণ যুব ক্লাব, খান সিটি সেন্টার, নবপ্লাবন সামাজিক সংগঠন।

মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন বলেন, বিডি ক্লিন মিরসরাই উপজেলা টিম দীর্ঘদিন যাবত মিরসরাই উপজেলায় নানা কর্মকান্ড চালিয়ে যাচ্ছে, যা অত্যন্ত ইতিবাচক। পর্যটকদের দীর্ঘদিনের অভিযোগ দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক মহামায়া লেক কচুরিপানা ও ময়লা আবর্জনায় ভরে গেছে অবশেষে তাও পরিষ্কার পরিচ্ছন্ন করেছে বিডি ক্লিন টিম। তারা যে কাজগুলো করে থাকেন সেই কাজগুলো আমাদের করার কথা ছিল। কিন্ত আমাদের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বিডি ক্লিন টিম হাসিমুখে নিঃসংকোচে কাজ করে যাচ্ছেন। বিডি ক্লিন টিমকে যেকোন সহযোগিতা করতে প্রস্তুত মিরসরাই উপজেলা প্রশাসন।

Tag
আরও খবর




মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

৬ দিন ১৩ ঘন্টা ০ মিনিট আগে


জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন

৬ দিন ১৩ ঘন্টা ২৭ মিনিট আগে