নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মিরসরাইয়ে ১০ হাজার গাছের চারা বিতরণ করলো ‘১/২৪ সোশ্যাল মুভমেন্ট এন্ড ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন

মিরসরাই প্রতিনিধি
২৪ ঘন্টায় একটি ভাল কাজ, গড়তে পারে সুন্দর সমাজ-এই লক্ষ্যকে সামনে রেখে প্রতিষ্টালগ্ন থেকে সমাজ এবং পরিবেশের জন্য কাজ করে যাচ্ছে ‘১/২৪ সোশ্যাল মুভমেন্ট এন্ড ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’। এরই ধারাবাহিকতায় মিরসরাইয়ে ১০ হাজার ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরণ করেছে সংগঠনটি। উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকায় বুধবার বিকেলে বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে এসব গাছের চারা বিতরণ করা হয়। গাছের চারার মধ্যে ছিল আমলকি, হরিতকি, বহেরা, জলপাই, আকাশমনি, কড়ই, গামারি ও বেলজিয়াম। যেসব সংগঠনের মধ্যে চারা বিতরণ করা হয় সেগুলো হলো অনির্বাণ, বিডি ক্লিন মিরসরাই উপজেলা, জোরারগঞ্জ ফ্রেন্ডস ক্লাব, বিজলী, রক্তের বন্ধনে মিরসরাই ও রক্তিম পরিবার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জোরারগঞ্জ ইউনিয়ন শাখার সহযোগিতায় চারা বিতরনী অনুষ্ঠান ১/২৪ সোশ্যাল মুভমেন্ট এন্ড ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’র সভাপতি লায়ন জামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি নুরুল আলম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, জোরারগঞ্জ থানা যুবদলের আহবায়ক সিরাজুল ইসলাম, জোরারগঞ্জ ইউনিয়নের ৭ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি শামসুদ্দীন, জোরারগঞ্জ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য হেলাল উদ্দিন, মাওলানা মোহাম্মদ হাসান, জোরারগঞ্জ ইউনিয়ন জামায়াতের সমাজকল্যান সম্পাদক আবদুল মোতালেব, ছাত্র প্রতিনিধি আরাফাত শাকিল, ইকবাল হোসেন ও নুর নবী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক নুরুল আলম বলেন, ১/২৪ সোশ্যাল মুভমেন্ট এন্ড ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন গাছের চারা বিতরণের যে মহতী উদ্যোগ নিয়েছেন তা অসামান্য। আমাদের দেশে যে পরিমাণ গাছ কাটা হয় সেই পরিমাণ গাছ রোপন করা হয় না। এতে করে পরিবেশের উপর বিরুপ প্রভাব পড়ে। একটি সুন্দর বাসযোগ্য দেশ গঠনে গাছ লাগানোর কোন বিকল্প নেই।

Tag
আরও খবর




মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

৬ দিন ১৪ ঘন্টা ২ মিনিট আগে


জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন

৬ দিন ১৪ ঘন্টা ২৮ মিনিট আগে