নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মিরসরাইয়ে বিএনপির শান্তি সমাবেশ

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার ৭ নং কাটাছরা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার তেতৈয়া দাওয়াতুল ইসলাম দাখিল মাদ্রাসায় আয়োজিত শান্তি সমাবেশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্যদিয়ে শুরু হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কাটাছরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট আলীউল কবির ইকবাল।
তিনি বলেন, ১৬ বছর পর স্বৈরাচারী খুনি হাসিনা সরকারের পতন হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মধ্যদিয়ে ৫ আগস্ট খুনি হাসিনা দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেয়। ভারত থেকে বিভিন্ন রাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় চাইলে তাকে প্রত্যাখ্যান করছে। আমরা দীর্ঘদিন স্বাধীনভাবে কথা বলতে এবং চলাফেরা করতে পারিনি। এখন সেই স্বাধীনতা পেয়েছি। আমাদের এখন লক্ষ্য হবে আগামী নির্বাচনকে লক্ষ্য করে সবাইকে ঐক্যবদ্ধ হওয়া এবং দল যাবে মনোনয়ন দেয় তার পক্ষে কাজ করা।
 তিনি আরো বলেন, আমাদের শান্তিপ্রিয় কাটাছরা ইউনিয়নে কোন সহিংসতা, ভাঙচুর, চাঁদাবাজি যেন না ঘটে সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। শেখ হাসিনা দেশ থেকে পালালেও তার কিছু পেতাত্না এখনো গ্রামগঞ্জে রয়ে গেছে। তারা নানা অপকর্ম করে বিএনপির উপর চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। তাই হিন্দু সম্প্রদায়ের মানুষজনের খোঁজখবর নেওয়াসহ সৌহার্দ্যপূর্ণ আচরণ করার জন্য সকল নেতাকর্মীর প্রতি অনুরোধ জানাচ্ছি।


৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি হাফেজ আহম্মদের সভাপতিত্বে এবং কাটাছরা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহনেওয়াজ চৌধুরী সুমনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপির সদস্য এডভোকেট মনজুর হোসেন, কাটাছরা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক দিদারুল আলম দিদার, কাটাছরা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুর উদ্দিন জাহেদ, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ওমর শরীফ, কাটাছরা ইউনিয়ন যুবদলের আহবায়ক অহিদুর রহমান, কাটাছরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবুল হাসেম মিয়াজী, ৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নুরুল আলম কোম্পানী, সাবেক সভাপতি আজিজুল হক, সাবেক সাধারন সম্পাদক শহিদ উল্ল্যাহ, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি অহিদুর রহমান, কাটাছরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোজাম্মেল হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র নেতা তারিফুল ইসলাম, হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি অজিত কুমার নাথ প্রমুখ। এসময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শান্তি সমাবেশ শেষে একটি মিছিল বের করা হয়, মিছিলটি তেতৈয়া মাদ্রাসা থেকে বের হয়ে তেতৈয়া বাজার প্রদক্ষিন করে।


Tag
আরও খবর




মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

৬ দিন ১৩ ঘন্টা ১ মিনিট আগে


জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন

৬ দিন ১৩ ঘন্টা ২৭ মিনিট আগে