নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মিরসরাইয়ে জাগ্রত প্রতিভার কমিটি গঠন, সভাপতি শফিউল আজম; সম্পাদক শহিদুল ইসলাম রিপন

মিরসরাই প্রতিনিধি: মিরসরাইয়ের অন্যতম সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত প্রতিভার দুই বছর মেয়াদী (২০২৪-২০২৫) কমিটি গঠিত হয়েছে। শুক্রবার (২৮ জুন) হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী বাজারস্থ সংগঠনের কার্যালয়ে বিকেল ৪ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণের মধ্যদিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সংগঠনের ১৫ টি পদের মধ্যে ১৩ টি পদে একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্ধীতায় তারা নির্বাচিত হন। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় সাংবিধানিক প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ১৩৬ ভোটারের মধ্যে ১২১ জন ভোটাধিকার প্রয়োগ করেন তম্মধ্যে ১০১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন শফিউল আজম, তার নিকটতম প্রতিদ্ব›দ্বী জহিরুল ইসলাম ভূঁইয়া পান ২০ ভোট, অপরদিকে ৮৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন শহিদুল ইসলাম রিপন, তার নিকটতম প্রতিদ্ব›দ্বী গোলাম মর্তুজা পান ৩৪ ভোট। বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিতরা হলেন সহ-সভাপতি জয়নাল আবেদীন, দস্তগীর ভূঁইয়া রাজু, সহ-সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম, কোষাধ্যক্ষ খালেদ মাসুদ, প্রচার সম্পাদক মোহাম্মদ ফারুক, দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম ভূঁইয়া, ক্রীড়া সম্পাদক আলিম উল্ল্যাহ রিপন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শামছুজ্জামান শাকিল, সামাজিক ও ধর্মীয় সম্পাদক মঈন উদ্দিন মনি, কার্যকরী সদস্য আলতাফ হোসেন লিটন, কামরুল ইসলাম ও দিদারুল আলম।
নির্বাচন পর্যবেক্ষণ করেন হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের সদস্য এমরানুল হক, করেরহাট ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের সদস্য জামাল উদ্দিন, উত্তরা ব্যাংক মাটিরাঙ্গা উপ-শাখার সিনিয়র অফিসার দীন মোহাম্মদ দিলু, উদয়ন ক্লাবের সাধারণ সম্পাদক মাকসুদ আলম শাহীন, অনির্বাণ যুব ক্লাবের সভাপতি সরোয়ার উদ্দিন, সংবাদ কর্মী আকতার হোসেন।
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন হিঙ্গুলী মানবিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মফিজুর রহমান ও সহকারি নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সামাজিক ব্যক্তিত্ব কামরুজ্জামান। এসময় সংগঠনের উপদেষ্টা, উচ্চ পরিষদ সদস্য, জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, সংগঠনের সদস্য ও সমাজকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৯৭ সালের ৪ এপ্রিল প্রতিভা সংঘ নামে হিঙ্গুলী থেকে যাত্রা শুরু করে এবং পরবর্তীতে ২০০৪ সালে জাগ্রত প্রতিভা নামে সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধন প্রাপ্ত হয়। প্রতিষ্ঠা হওয়ার পর থেকে জাতীয় দিবস পালন, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান, গরীবের মেয়ের বিয়ের জন্য অনুদান প্রদান, মেধাবৃত্তি পরীক্ষার আয়োজনসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কাজের সাথে নিয়োজিত রয়েছে।

Tag
আরও খবর




মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

৬ দিন ১৩ ঘন্টা ০ মিনিট আগে


জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন

৬ দিন ১৩ ঘন্টা ২৬ মিনিট আগে