নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

পল্লী বিদ্যুতের ‘ভূতুড়ে বিল’ নিয়ে বিপাকে লোহাগাড়াবাসী

মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম

চট্টগ্রামের লোহাগাড়ায় গত জুন মাসের পল্লী বিদ্যুতের অতিরিক্ত বিল নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ বেশি বিদ্যুৎ বিল পাওয়ায় এলাকাজুড়ে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই এই বিলকে ‘ভূতুড়ে বিল’ বলে আখ্যায়িত করছেন।

ভুক্তভোগীদের অভিযোগ, প্রতি মাসে যেখানে ৬০০ থেকে ৮০০ টাকার মধ্যে বিদ্যুৎ বিল আসত, সেখানে গত জুন মাসের বিলে কোনো যৌক্তিক কারণ ছাড়াই দুই থেকে তিন গুণ বেশি বিল নির্ধারণ করা হয়েছে।

লোহাগাড়া উপজেলার উত্তর কলাউজান এলাকার এক গ্রাহক জানান, তার বাড়িতে প্রতি মাসে গড়ে প্রায় ৭০০ টাকা বিদ্যুৎ বিল আসত। কিন্তু গত জুন মাসে তাকে ২ হাজার ২০০ টাকার বিল ধরিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, “আমাদের বিদ্যুৎ ব্যবহারে তেমন কোনো পরিবর্তন হয়নি। তারপরও এত বেশি বিল কীভাবে এলো, তা আমাদের বোধগম্য নয়।”

এমন অভিযোগ শুধু একজনের নয়; উপজেলার বিভিন্ন এলাকার বহু গ্রাহক একই ধরনের অতিরিক্ত বিল পাওয়ার কথা জানিয়েছেন। এতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগীরা দ্রুত এসব বিল পুনঃযাচাই করে প্রকৃত হিসাব অনুযায়ী সংশোধনের দাবি জানিয়েছেন। একই সঙ্গে অতিরিক্ত বিলের কারণ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানিয়েছেন তারা

Tag
আরও খবর