নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চট্টগ্রাম ১৫ আসনের বি এন পি প্রার্থীকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা।

মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম। 

চট্টগ্রাম ১৫ আসন ( সাতকানিয়া - লোহাগাড়া)  এর বি এন পি  প্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ১৩ ডিসেম্বর শনিবার বিকাল ৩ টায় অভিযান পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মং এছেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও  লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন,  বি এন পি প্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে  পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে, যা তিনি যথাসময়ে পরিশোধ করেছেন। উল্লেখ্য যে,  বি এন পি প্রার্থী নাজমুল মোস্তফা আমিন বিশাল মোটরসাইকেল শোডাউন ও গাড়ি বহর নিয়ে নিজ এলাকায় প্রবেশ কালে লোহাগাড়া বটতলী স্টেশনে ভ্রাম্যমাণ আদালত নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের বিষয়ে শুনানি করেন, শুনানি অন্তে বিষয়টি প্রমাণিত হওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ইউ এন ও সাইফুল ইসলাম জানান, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আচরণ বিধি কঠোর ভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোন প্রার্থী বা তার সমর্থক যদি আচরণ বিধি লঙ্ঘন করে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর