নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

লোহাগাড়া সাতকানিয়ায় শীতকালীন গ্রামীণ জীবন, কুয়াশাচ্ছন্ন সকাল ও রাত।


মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম।  

চট্টগ্রামের লোহাগাড়া- সাতকানিয়ায় নেমে এসেছে শীতের আমেজ। ভোরের আলো ফুটতেই ঘন কুয়াশায় ঢাকা পড়ে যায় গ্রামের পথঘাট। শীতের হিমেল বাতাস আর শিশিরভেজা সবুজ মাঠ যেন নতুন রূপে সাজিয়ে তুলেছে গ্রামীণ জীবনকে।


ভোর থেকে স্থানীয় কৃষকরা নেমে পড়েন শীতের বিশেষ মৌসুমি ফসলের কাজে। উভয় উপজেলায় শীতকালীন সবজি—মূলা, বাঁধাকপি, ফুলকপি, লাউ ও মুলা তোলার ব্যস্ততা চলছে সর্বত্র। কৃষকদের মুখে শীতের কষ্ট থাকলেও ভালো ফলনের আশায় হাসি ফুটেছে।


গ্রামের পুকুরগুলোর ধারে দেখা যায় কচুপাতায় জমে থাকা শিশিরবিন্দু। অন্যদিকে, দিনমজুর ও শ্রমজীবীরা সকাল ও রাতে আগুন পোহাতে জমায়েত হন। তদুপরি  স্থানীয় চায়ের দোকানে রয়েছে সর গরম। গরম রুটি, গরম চা পানে ব্যস্ত সকলে।  ভাপা পিঠার  দোকানে বাড়ছে ভিড়। নারী-পুরুষ সবারই যেন দিন শুরু হয় গরম চায়ের কাপ হাতে।


লোহাগাড়ার - সাতকানিয়ার পাহাড়ি এলাকায়  শীত কিছুটা বেশি অনুভূত হওয়ায় অনেক পরিবার সন্ধ্যার  দিকে আগুন জ্বালিয়ে বসেন আড্ডায়। স্থানীয় ছাত্রছাত্রীরাও শীতের সকাল মানেই স্কুলে যাওয়ার আগে কম্বল, মাফলার ও সোয়েটারে নিজেদের গরম রাখার চেষ্টা।


 একজন পল্লী চিকিৎসক   জানান, শীতে জ্বর-সর্দি বেড়ে যাওয়ায় গ্রামে রোগীর চাপ কিছুটা বেড়েছে। তবে সচেতনতামূলক প্রচারণার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।


শীতের সকালে কুয়াশায় মোড়া লোহাগাড়া- সাতকানিয়ার  গ্রামাঞ্চল যেন প্রকৃতির শীতকালীন সৌন্দর্যের এক অনন্য ছবি। একই সাথে কৃষিকাজ, পিঠার  উৎসব এবং সার্বিক শীতের ব্যস্ততা মিলিয়ে গ্রামীণ জীবনে নেমে  এসেছে এক আলাদা আনন্দ।

Tag
আরও খবর