নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

লোহাগাড়ায় অজ্ঞাত বাসের ধাক্কায় প্রাণ হারালো দুই বাইক আরোহী।


মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম। 

চট্টগ্রামের লোহাগাড়ায় অজ্ঞাত বাসের ধাক্কায় দুই মোটর বাইক  আরোহী ঘটনাস্থলেই প্রাণ হারায়।

শুক্রবার(১৭ অক্টোবর) দিবাগত রাত ২ টার সময় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া পুরাতন বিওসি এলাকার সুজুকি শো-রুমের সামনে এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে। 

দুই বাইক আরোহী  হলেন, ১. মো: সোহেল(২৫)  পিতা- ফারুক, লক্ষীপুর, চৌদ্দগ্রাম, কুমিল্লা, ২. মো: আবু বক্কর সিদ্দিক(১৪), পিতা- আব্দুর রহমান, জঙ্গল খৈয়া, ভূজপুর, চট্টগ্রাম।

প্রত্যক্ষদর্শী নৈশ প্রহরী সাহাব উদ্দীন জানান, আমি ডিউটিরত অবস্থায় বসে আছি হঠাৎ বিকট একটি শব্দ শুনে কাছে গিয়ে দেখি একটি মোটর সাইকেল পড়ে আছে, আরেকটু সামনে এগুলে দেখতে পাই দুটি দেহ রক্তাক্ত অবস্থায় নিথর হয়ে রাস্তায় পড়ে আছে বডি এক জায়গায় মগজ আরেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে এবং চট্টগ্রামগামী এসি বাসটি দ্রুত পালিয়ে যায়, পরবর্তীতে লোহাগাড়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে আসেন এরপর দোহাজারী হাইওয়ে থানা পুলিশ এসে মরদেহ দুটি উদ্ধার করে নিয়ে যায়।

উল্লেখ্য যে,  নিহত সোহেল চট্টগ্রাম  শহরে ব্যাবসা করতো, তার  দুটি সন্তান রয়েছে।  নিহত অন্যজন দোকান  কর্মচারী বলে জানা যায়,  দিনে দোকানের কাজকর্ম শেষ করে রাতে  চকরিয়া এলাকায় তার  শ্বশুর বাড়ীর দিকে রওয়ানা হয়েছিল,   তবে ভাগ্যের নির্মম পরিহাস ঘাতক বাস সড়কেই তার  প্রাণ কেড়ে নিল। ফলে তার পরিবারের নিকট যাওয়া আর হলো না। দোহাজারী হাইওয়ে থানার এস আই রুহুল আমিন  দুইজন বাইক আরোহী মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন এবং বলেন, ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিক্ষিপ্তভাবে পড়ে থাকা মরদেহ দুটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসা হয় এবং নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সুরতহাল শেষ করে লাশ হস্তান্তর করা হয়, ক্ষতিগ্রস্ত বাইকটি এখনো থানা হেফাজতে রয়েছে বলেও জানান তিনি।

আরও খবর