নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

লোহাগাড়ায় একজন আদর্শবান রাজনীতিবিদ ফরিদ উদ্দীন চৌধুরী।


মুন্সি শাহাব উদ্দীন,  বিশেষ প্রতিনিধি। 

ফরিদ উদ্দীন চৌধুরী ১৯৫৭ সালে লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের গৌড়স্থান এলাকায় সচ্ছল ও মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। তার পিতা সিরাজ উদ্দীন চৌধুরী একজন আইনজীবি সহকারী ও সচ্ছল ব্যক্তি হিসাবে এলাকায় পরিচিত। ফরিদ উদ্দীন চৌধুরী লোহাগাড়া উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কলাউজান গৌরসুন্দর উচ্চ বিদ্যালয় হতে এস এস পাশ করেন, পরে চট্টগ্রাম সিটি কলেজ হতে এইচ এস সি পাশ করেন। পরবর্তীতে তিনি পিতার হাত ধরে আইনজীবি সহকারী হিসাবে বিজ্ঞ সাতকানিয়া চৌকি আদালতে কর্মজীবন শুরু করেন। আইনজীবি সহকারী সমিতির সভাপতি হিসাবে নির্বাচিত হয়ে বহুবার তিনি সততার সহিত দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি একজন দক্ষ বিচক্ষণ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদও বঠে। তিনি দীর্ঘদিন যাবত একাধারে বাংলাদেশ  জাতীয়তাবাদী দল ( বি এন পি) এর রাজনীতির সহিত সরাসরি জড়িত। লোহাগাড়া উপজেলা বি এন পি এর সিনিয়র সদস্য ছিলেন। দলের দু:সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বি এন পি) এর পুটিবিলা ইউনিয়নের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। সেই সুত্র ধরেই পুটিবিলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে দল থেকে মনোনয়ন লাভ করেন। তিনি বলেন, যখন দলের দূ:সময়ে দলে থাকা সুবিধাবাদীরা দল ত্যাগ করে ভিন্ন দলে যোগ দিচ্ছিলেন, তখন আমি একাই পুটিবিলা ইউনিয়নে দলের হাল ধরে দলকে  এপর্যন্ত নিয়ে এসেছি।  আমি আমার দলকে ভালবাসি, শহীদ জিয়ার আদর্শকে ভালবাসি, দেশ ও দেশের মানুষকে ভালবাসি, আগামীতে আমরা বেগম জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ গড়তে চাই। তিনি রাজনীতির মঞ্চে বক্তব্য দেওয়ার সময় সাধারণ মানুষ তার বক্তব্যে আকৃষ্ট হয়ে যায়। তার বক্তব্যে সদা ফুটে উঠে  দেশ ও জাতীর কল্যাণে রাজনীতিবিদদের  করণীয় কি, কি করে দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারে, এ বিষয়ে তিনি সর্বদা দলের উচ্চ পর্যায়ের নেতাদের  দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য দেন। সর্বোপরি মানুষের প্রতি তার ভালবাসা অগাদ। যে কারো সাথে কথা বলার সময় হাসিমুখে কথা বলা তার চিরন্তন স্বভাব।  সবমিলিয়ে তিনি সাদাসিধে ও পরিচ্ছন্ন একজন রাজনীতিবিদ। এসবের পাশাপাশি শিক্ষার প্রতি রয়েছে তার অগাদ ভালবাসা, গৌড়স্থান এলাকায় শিক্ষার আলো জালাতে যখন গৌড়স্থান উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। তখন প্রতিষ্ঠাকালীন সময়ের আজীবন দাতা সদস্য হলেন ফরিদ উদ্দীন চৌধুরী, সেই সাথে  তিনি এই বিদ্যালয়ের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন।  পুটিবিলা  এম চর হাট  শিশু কিশোর বিদ্যা নিকেতন এর আজীবন দাতা সদস্য তিনি। লোহাগাড়া ক্রীড়া সমিতির আইন বিষয়ক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন,বর্তমানে লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশন ও পুটিবিলা সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা হিসাবে দায়িত্বে আছেন তিনি।

গৌড়স্থান আখতারুল উলুম দাখিল মাদ্রাসার আজীবন দাতা সদস্য ও  সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন দীর্ঘদিন ধরে। সবশেষে বলা চলে তিনি  বহু প্রতিভার অধিকার একজন মানুষ। তিনি লোহাগাড়া বাসীর দোয়া চেয়েছেন।

আরও খবর