নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে আহত তামিম চিরনিদ্রায় শায়িত।


পৃথিবীতে সবচেয়ে ভারী হল পিতার কাধে পুত্রের লাশ।  এর চেয়ে ভারী বোঝা দ্বিতীয়টি আছে বলে মনে হয় না।  কাধে করে পুত্রের লাশ বহন করে কবরে শায়িত করা খুবই করুণ দৃশ্য। ৭মে বুধবার রাত ১০ টায় লোহাগাড়া রশিদার পাড়ার বাসিন্দা বিদ্যুৎস্পৃষ্টে আহত তামিমকে তার পিতা মোহাম্মদ আমিন ও এলাকাবাসী খাটিয়ায় বহন করে জানাজার মাঠে নিয়ে যায়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় অংশ নেন বহু সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান। তার আত্বার মাগফিরাত চেয়ে দোয়া ও মোনাজাত করা হয়।



উল্লেখ্য যে, গত ২৯ এপ্রিল লোহাগাড়া উপজেলার রশিদার পাড়ার আমিন উদ্দীন এর পুত্র তামিম ভয়াবহ বিদ্যুৎপৃষ্ঠ হয়ে আহত হন। তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকরা জানান, তার অবস্থা খুবই সংকটাপন্ন।  ফলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৬ মে রাত সাড়ে ১২ টার দিকে সে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যর খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।  আইনী প্রক্রিয়া শেষে ৭মে তামিমের লাশ বাড়ীতে নিয়ে আসা হয় এবং রাত ১০ টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। একমাত্র পুত্র সন্তানকে হারিয়ে তার পিতা- মাতা মানসিকভাবে খুবই ভেঙ্গে পড়েছে।

আরও খবর