নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

লোহাগাড়ার সুখছড়িতে পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু।


মুন্সি শাহাব উদ্দীন,  চট্টগ্রাম।

সন্তান হারানো কতই বেদনাদায়ক বলার বা বুঝার ভাষা নাই। ৪টা এপ্রিল শুক্রবার সুখছড়ি সাইরা পাড়ায় দুপুর ১.৩০ মিনিটের সময়  নানার বাড়ীতে বেড়াতে এসে  পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়। নিহত শিশুর নাম ফারিহা জন্নাত তনজুম (৮) ও তানজমুল হোসেন রাফি(৭)।  তারা সুখছড়ি কামার দীঘি এলাকার প্রবাসী হাসান পারভেছের সন্তান। তারা দুজন নুরানি মাদ্রাসায় অধ্যায়নরত ছিল। সাইরা পাড়ার বাসিন্দা জাহেদ হোসেন জানান, নিহতদের মাতা তসলিমা আক্তার তার দুই সন্তান নিয়ে সাইরা পাড়ায় বাবার বাড়ীতে গত  বুধবার ঈদ উপলক্ষে বেড়াতে আসে। শুক্রবার দুপুরে সকলের অজ্ঞাতে তারা দুজন পুকুরে গোসল করতে নামে। কিন্তু পরিবারের লোকজন তাদেরকে দীর্ঘক্ষণ খুঁজাখুঁজি করে  দেখতে না পেয়ে পুকুরে তল্লাশি করে। সেখানে ডুবন্ত অবস্থায় শিশু দুটিকে উদ্ধার করে সরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক  তাদেরকে মৃত্যু ঘোষনা করেন। চিকিৎসক জানান হাসপাতালে আনার আগেই শিশু দুটির মৃত্যু হয়। অবুঝ এই দুই শিশু সন্তানের এমন মর্মান্তিক মৃত্যুতে আত্বীয় স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

আরও খবর