নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আখেরি মোনাজাতের মধ্যদিয়ে সমাপ্ত হল চুনতির ৫৪ তম সীরাতুন্নবী (স:) মাহফিল।


মুন্সি শাহাব উদ্দীন

লোহাগাড়া উপজেলার ঐতিহাসিক চুনতির সীরাতুন্নবী (স:) মাহফিল  ০৩/১০/২০২৪ ইং বৃহস্পতিবার দিবাগত রাত আখেরী মোনাজাত এর মধ্য দিয়ে সমাপ্ত হল। দেশবরেণ্য আলেমে দ্বীন সমাপনী দিবসে কুরান হাদিসের আলোকে বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন। আর হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান বক্তাদের আলোচনা শ্রবণ করেন এবং দুইজন অমুসলমান ইসলাম ধর্ম গ্রহন করেন। মাহফিল কমিটি মাহফিলে আগত মানুষদের জন্য যথাযত তাবারুকের ব্যবস্থা করেন। রাত যতই গভীর হয় ততই বাড়তে থাকে মানুষের ঢল। আখেরী মোনাজাত পরিচালনা করেন আল্লামা এনায়ত উল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী। বলাবাহুল্য, মাহফিলের মাঠের আশে পাশে বিভিন্ন প্রকারের ভাসমান দোকানপাট বসে। আর এসব দোকানপাট হতে মানুষ তাদের প্রয়োজনীয় ও শখের জিনিস পত্র ক্রয়  করে বাড়ী নিয়ে যায়। শিশুরাও অংশ গ্রহণ করে শখের খেলনাপাতি নেওয়ার জন্য। এভাবে অতিবাহিত হয় ১৯ দিনব্যাপী  সীরাতুন্নবী (স:) মাহফিল। মুসলমানদের ঈমানী চেতনাকে জাগরণ করতে এবং মহানবী ( স:) এর আদর্শকে ও বাস্তব শিক্ষা দ্বারা মানুষকে আল্লাহর পথে ধাবিত করার জন্য ১৯৭২ সালে দেশের উজ্জল নক্ষত্র আধ্যাত্মিক সাধক আলহাজ্ব হাফেজ আহমদ প্রকাশ শাহ সাহেব হুজুর ( রহ:) ১৯৭২ সালে এই মাহফিলে সীরাতুন্নবী ( স:) প্রতিষ্টা করেন। তবে ১৯৭২ সালে রবিউল আউয়াল মাসের ১১ তারিখে ১ দিন, ১৯৭৩ সালে ৩ দিন, ১৯৭৬ সালে ১০ দিন, ১৯৭৭ সালে ১২ দিন, ১৯৭৯ সালে ১৫ দিন একই বছর আরো ২ দিন বাড়িয়ে ১৭ দিন আরো ২ দিন বাড়িয়ে ১৯ দিনব্যাপী সীরাতুন্নবী (স:) মাহফিল আয়োজন করা হয়। ফলে ১৯৮০ সাল হতে ১৯ দিনব্যাপী এভাবে অনুষ্ঠিত হয়ে আসছে। চলতি ২০২৪ সালে ৫৪ তম মাহফিল অনুষ্ঠিত হয়ে সুন্দর ও সুশৃঙ্খলভাবে ৩ রা অক্টোবর সমাপ্ত হয়।

আরও খবর