নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চট্টগ্রামের লোহাগাড়া থানার ওসি প্রত্যাহার।

চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানা হেফাজত হতে আটককৃত যুবলীগ নেতা সাইফুল পলায়ন করায় ওসি রাশেদুল ইসলাম সহ তিন পুলিশকে প্রত্যাহার করা হয়। সোমবার ৯ সেপ্টেম্বর  ঘটনাটি ঘটে। নতুন ওসি হিসেবে নিয়োগ প্রাপ্ত হন  আরিফুর রহমান 

ঘটনার বিবরণে জানা যায়, সোমবার (৯ সেপ্টেম্বর) ভোর বেলা কথিত  যুবলীগ নেতা সাইফুল ইসলাম সজিবকে কলাউজান বাংলাবাজার বাহাদুর পাড়ার আব্দুল আলমের বাড়ি হতে  স্থানীয় জনসাধারণ  আটক করে।  পরে তাকে রশি দিয়ে বেঁধে লোহাগাড়া থানার সামনে নিয়ে যাওয়া হয়। থানার সামনে অবস্থান নেন সাধারন মানুষ। থানায় নিয়ে গিয়ে  তাকে কর্তব্যরত অফিসার আমির হোসেনের নিকট সোপর্দ  করা হয়।  কিন্তু থানা হেফাজত হতে যুবলীগ নেতা সাইফুল পলায়ন করে।

সাধারন মানুষের অভিযোগ, , যুবলীগ নেতা সাইফুলকে পুলিশের সহায়তায় অবৈধ দক্ষিণা নিয়ে পলায়ন করার সুযোগ করে দেওয়া হয়।

এ ঘটনায় লোহাগাড়া থানার  ওসি মো. রাশেদুল ইসলাম, ডিউটি অফিসার আমির হোসেন, এস আই নাছিমা আক্তার ও সেন্ট্রি কনস্টেবল এনামুল হককে প্রত্যাহার করা নেওয়া হয়েছে। পলাতক  সাইফুলের বিরুদ্ধে গরু চুরি ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে মামলা আছে বলে জানা যায়। রয়েছে তার বিরুদ্ধে  গ্রেপ্তারি পরোয়ানাও।

ঘটনার বিষয়ে লোহাগাড়া থানার সদ্য প্রত্যাহার হওয়া ওসি রাশেদুল ইসলাম বলেন, ‘আমি বাসা থেকে থানায় আসতে আসতে সাইফুল কোন ফাঁকে পালিয়ে গেছে। এ ঘটনায় জড়িত কয়েকজন কনস্টেবলের বিরুদ্ধে ইতোমধ্যে আমি উর্ধতন মহলে রিপোর্ট করেছি। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান  বলেন, ‘স্থানীয়রা যুবলীগ নেতা সাইফুলকে ধরে থানায় হস্তান্তর করেন। পরে সাইফুল কৌশলে থানা থেকে পালিয়ে গেছে। তাকে গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

আরও খবর