নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

লোহাগাড়ার পদুয়াতে অবৈধভাবে কাভার্ডভ্যানে গ্যাস বিক্রির দ্বায়ে দুই লক্ষ টাকা জরিমানা।


মুন্সি শাহাব উদ্দিন, লোহাগাড়া ( চট্টগ্রাম)  : চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার পদুয়াতে অবৈধভাবে কাভার্ডভ্যানে করে গ্যাস বিক্রির কারণে বাবুল কান্তি নাথ নামে এক ব্যক্তিকে দুই লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত

৩০ জানুয়ারী মঙ্গলবার রাত্রে উপজেলার পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের মাঠের পাশে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইনামুল হাসান।


ইউ এন ও এর বক্তব্যমতে,  নির্দেশনা অমান্য করে কাভার্ডভ্যানে গ্যাস বিক্রি করা হচ্ছিল। খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালে বে-আইনিভাবে কাভার্ডভ্যান হতে সিএনজিচালিত অটোরিকশায় অতিঝুঁকিপূর্ণভাবে সিএনজি গ্যাস বিক্রয়কালে বাবুল কান্তি নাথ নামের একজনকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়।  কাভার্ডভ্যানটি জব্দ করা হয় এবং তা পুলিশের  হেফাজতে আছে। 

ইউএনও মো. ইনামুল হাসান আরও বলেন, এর আগে কাভার্ডভ্যানে গ্যাস বিক্রি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল। তা অমান্য করে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতে গ্যাস বিক্রি করা হচ্ছিল।

অভিযান পরিচালনে লোহাগাড়া থানার পুলিশ এবং ফায়ার সার্ভিসের লোকজন সহযোগিতা করেন।

আরও খবর