নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

লোহাগাড়ার কলাউজান ও পুটিবিলায় এম এ মোতালেবের গণসংযোগ।

  চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব সিআইপি বলেছেন, আগামী ৭ জানুয়ারি ঈগল মার্কায় ভোট চাই, বিনিময়ে আমি আপনাদের সেবক হয়ে থাকব।

রবিবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টা হতে সারাদিন লোহাগাড়া উপজেলার  প্রত্যান্ত অঞ্চল কলাউজান ও পুটিবিলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রচারণা, গণসংযোগ ও পথসভা করেন। সি আই পি  বক্তব্যকালে  এসব কথা তুলে ধরেন। এম এ মোতালেব সিআইপি বলেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বাংলাদেশকে তলাবিহীন ঝুঁড়ির দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত করেছে। দেশের টাকায় পদ্মা সেতু নির্মাণ, মেট্রোরেল, বড় বড় বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, নদীর তলদেশে টানেল নির্মাণ, নতুন রেল লাইন স্থাপন, বড় বড় ফ্লাইভার নির্মাণ ও এক্সপ্রেসওয়ে নির্মাণ সহ অভূতপূর্ব উন্নয়ন কর্মকাণ্ড সম্পন্ন করেছেন। এসব উন্নয়ন আজ দৃশ্যমান হওয়ায় দেশের চেহারা পাল্টে গেছে। আগামী ৭ জানুয়ারী নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ঈগল মার্কায় ভোট দিন, লোহাগাড়াকে উন্নয়নের চাদরে ঢেকে দেব।

  রবিবার সকাল ১০টা হতে বিকাল ৩টা পর্যন্ত লোহাগাড়ার কলাউজান ইউনিয়নের রাবারড্যাম, নিচতালুক, রসুলাবাদ পাড়া, হিন্দু পাড়া, চেয়ারম্যান বাড়ী, হিন্দুর হাট, দিঘীরকোণ, কানুরাম বাজার, গাবতলী, আদারচর, জয়নগর, হরিনা, বলি পাড়া ও বাংলাবাজার এলাকায় প্রচারণা, গণসংযোগ ও পথসভা করেন তিনি। কলাউজানের পথসভায় বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, যুগ্ম সাধারণ সম্পাদক কাসেম মিয়া, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মিন্টু, মুজিবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ, কার্যনির্বাহী সদস্য মামুন-উর রশিদ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী শাহাব উদ্দিন, কলাউজান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী ইছহাক মিয়া, সাধারণ সম্পাদক সামশুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মো. এয়াছিন, মাঈনুল কবির চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিদওয়ানুল হক সুজন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজবাহ উদ্দীন রাজিব, উপজেলা যুবলীগের সদস্য জাহিদুল কবির সুমন, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মাদ আলী, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ, সহ-সভাপতি আনোয়ার জিহান ও তারেকুল ইসলাম, রিজভী ওয়াহিদ প্রমুখ।

    বিকাল ৪টা হতে পুটিবিলা ইউনিয়নের নালারকুল, তাঁতী পাড়া, সিকদার পাড়া, লাকড়ি পাড়া, গৌড়স্থান নয়াবাজার, পহরচান্দা, মাঝর পাড়া, লাকড়ি পাড়া ও এমচর হাটে প্রচারণা, গণসংযোগ ও পথসভা করেন এম এ মোতালেব সিআইপি। পুটিবিলা ইউনিয়নের পথসভায় বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, বন ও পরিবেশ সম্পাদক মঞ্জুরুল ইসলাম, পুটিবিলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম, সাবেক চেয়ারম্যান হাজি ইউনুস, পুটিবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফোরাত বিন হানিফ চৌধুরী শাকিল, পুটিবিলা ইউপি সদস্য মো. ইছহাক, নাছির উদ্দীন, আব্দুল কাদের, আবুল হাশেম, মো. ইকবাল, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাদ্দাম হোসেন ও পারভেজ উদ্দিন প্রমুখ। এসময় উপজেলা আওয়ামী লীগ অঙ্গ সংঘটনের নেতা কর্মি  সহ  স্থানীয় জন সাধারণ উপস্থিথ ছিলেন। 

আরও খবর