নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শরীফ উল্ল্যাহ বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ।

মুন্সি শাহাব উদ্দিন ( চট্টগ্রাম-লোহাগাড়া)ঃ- চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার নির্বাহী অফিসার জনাব শরীফ উল্ল্যাহ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অতুলনীয় অবদান রাখেন। ফলে চট্টগ্রাম বিভাগের ১০৪ টি ‍উপজেলার মধ্যে বিভাগীয় শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হয়েছেন তিনি। 

 প্রাথমিক শিক্ষা চট্টগ্রাম বিভাগীয় ‍উপ-পরিচালক ডঃ শফিকুল ইসলাম ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ তোফাইল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ১৯ অক্টোবর বিষয়টি প্রকাশিত ও জানানো হয়। 

উল্লেখ্য যে, গত বছরের ১২ মে তিনি ইউ, এন ও হিসাবে লোহাগাড়ায় যোগদান করেন এবং  লোহাগাড়ায় শিক্ষার মানোন্নয়নে মনোনিবেশ করেন। এরই ধারাবাহিকতায় সততা ও নিষ্টার সহিত প্রশাসনিক দায়িত্ব পালনের সাথে সাথে শিক্ষার প্রসার ও মানোন্নয়নে ‍উপজেলার দুর্গম পাহাড়ী এলাকা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান পরিদর্শন, শিক্ষার্থীদের সহিত মতবিনিময় করেন। ইংরেজি ভোকাবুলারীতে দক্ষতা অর্জনের নিমিত্বে ভিন্ন পন্থায় “ এভরিডে থ্রি ওয়ার্ড ও ফাইভ ওয়ার্ডস সহ বিভিন্ন বিষয়ের উপর শিক্ষর্থীদেরকে প্রশ্ন করে থাকেন। আর সঠিক উত্তর দাতা পেয়ে থাকে উয়নার্স ব্যাগ। ইউ,এন ও লোহাগাড়া বিভিন্ন এলাকায় থমকে যাওয়া শিক্ষা প্রতিষ্টানে শিক্ষার আলো জ্বালানোর বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সত্যিই তিনি প্রসংশার দাবীদার। ইউ,এন ও সাহেবের লালগাড়ী শিশু কিশোর শিক্ষীর্থীদের অতি চেনা। লাল গাড়ী দেখলে তাদের ধারণা হয়, ইউ,এন ও সাহেব তাদের জন্য কিছু আনলেন ও তাদের ক্লাস নিবেন। অত্যান্ত বিচক্ষণতাও দক্ষতার সহিত প্রাথমিক শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ায় সৎকর্মের স্বীকৃতি স্বরুপ চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ্ইউ. এন.ও হিসাবে জনাব শরীফ উল্ল্যাহ সাহেবকে মনোনিত করা হয়। 

  লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শরীফ উল্ল্যাহ তার অনুভুতি ব্যক্ত করতে গিয়ে বলেন, নিঃসন্দেহে এই স্বীকৃতি আমার জন্য অনেক বড় অর্জন এবং অনেক বেশী ভাল লাগার বিষয়। এর মাধ্যমে আমার কাজের ইচ্ছা ও আগ্রহ আরও অনেক গুনে বৃদ্ধি পাবে। এ অর্জনটুকু লোহাগাড়া বাসী ও এই কাজের সাথে সম্পৃক্ত আমার সকল সহযোগীকে উৎসর্গ করছি। লোহাগাড়া বাসীর আন্তরিকতার কারণে আমি এ পর্য্যায়ে আসতে পেরেছি। লোহাগাড়ায় দিন দিন শিক্ষাক্ষেত্রে উন্নতি করতে নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আগামীতেও এ চেষ্টা অব্যাহত থাকবে। আমাকে বিভাগীয় পর্য্যায়ে শ্রেষ্ঠ ইউ এন ও  হিসেবে নির্বাচিত করায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোঃ তোফাইল ইসলাম এবং প্রাথমিক শিক্ষা  চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক ড. শফিকুল ইসলাম সহ সংশ্লিষ্ট কমিটির সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়। এছাড়াও উপজেলা শিক্ষা অফিস, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন জনপ্রতিনিধি, সাংবাদিক সহ সকলের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

আরো উল্লেখ্য যে, চলতি বছরের ২৫ সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অতুলণীয় অবদান রাখার ভিত্তিতে জেলার শ্রেষ্ঠ ইউ এন ও হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি। 

আরও খবর