নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

অবৈধ পাথর উত্তোলনের গর্তে ডুবে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বোমা মেশিনে পাথর উত্তোলনের সময় গর্তে ডুবে বিষাদু মিয়া(৩৬) নামের এক শ্রমিক নিখোঁজ হওয়ার ৬ ঘন্টা পর লাশ উদ্ধার করেছে রংপুর থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দলের একটি ইউনিট।

সোমবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের মধ্য ইসলামপুর (২ নম্বর ওয়ার্ড) বুলু মাস্টারের ঘাটে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিষাদু মিয়া ওই ইউনিয়নের আউলিয়ারহাট (৬ নম্বর ওয়ার্ড) কাকাতু মুন্সিরবাড়ি এলাকার বাসিন্দা মৃত আফাজ উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, অবৈধভাবে বোমা মেশিন বসিয়ে ভুগর্ভস্থ পাথর উত্তোলন করে ব্যবসা করছেন একটি চক্র। প্রতিদিনের মতো সকালে উপজেলার শ্রীরামপুর ও বুড়িমারী ইউনিয়নের ধরলা নদীতে শতাধিক অবৈধ বোমা মেশিন বসিয়ে পাথর উত্তোলন করছিল চক্রটি। এ সময় অসাবধনতায় কাজ করতে গিয়ে গর্তে পড়ে ডুবে যান শ্রমিক বিষাদু মিয়া। পরে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে স্থানীয়রা পাটগ্রাম ফায়ার সার্ভিসকে খবর দেয়। পাটগ্রামে ডুবুরি দল না থাকায় রংপুর থেকে আসা একটি ডুবুরি দলের ইউনিট ৬ ঘণ্টা ধরে অভিযান পরিচালনা করে নিখোঁজ বিষাদু মিয়াকে উদ্ধার করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক শ্রীরামপুর ইউনিয়নের মধ্য ইসলামপুর এলাকার একজন বাসিন্দা খবরের কাগজকে জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা নিখোঁজ বিষাদু মিয়ার সন্ধানে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর লাশ উদ্ধার করেন। অবৈধভাবে বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলনের কারণে ধরলা নদীর কোনো অংশে গভীর গর্ত, কোথাও স্রোত বেশি, কোথাও হাঁটু পানি, আবার কোথাও চর জেগে উঠেছে। বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলনের গর্তের সৃষ্টি হওয়া নদীর অংশে স্রোত বেশি থাকায়‌ লাশ গর্তের চোরাবালিতে তলিয়ে যাওয়ায় উদ্ধারে বেগ পেতে হয়েছিল ফায়ার সার্ভিস কর্মীরাদের।

শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রধান বলেন, স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করার পরেও তার সন্ধান মেলেনি। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের কর্মীরা নিখোঁজ হওয়া বিষাদুর লাশ উদ্ধার করে।

পাটগ্রাম ফায়ার সার্ভিস স্টেশন সুত্রে জানা গেছে, পাটগ্রামে ডুবুরি দল না থাকায় রংপুর থেকে ডুবুরি দলের একটি ইউনিট এসে নিখোঁজ হওয়া বিষাদু মিয়া নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে।

উল্লেখ্য যে, গতবছরের (২৫ জুলাই) পাটগ্রাম উপজেলার ধরলা নদীতে গোসল করতে নেমে নাহিদ আহমেদ রাফসান সরকার (১৫) ও মিসকাত হোসেন (১২) নামের দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়।

আরও খবর




হৃদয়ের পংক্তি- লেখক রেয়াজুল আলম

৭১৪ দিন ১৯ ঘন্টা ৫৮ মিনিট আগে




প্রেসক্লাবের সদস্যদের সাথে মতবিনিময়

৭৭০ দিন ১০ ঘন্টা ৫২ মিনিট আগে