‎শ্রীমঙ্গলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সনদ বিতরণ কালাইয়ে মাদক মামলায় যুবকের জেল ও জরিমানা রায়পুরে তেলের সংকট নিরসনে ইউএনও’র উদ্যোগে মতবিনিময় সভা, ফুয়েল কার্ড চালুর সিদ্ধান্ত ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থী ৩৭৬ জন ‎সুন্দরবনে ১১ জেলেকে অপহরণের অভিযোগ, তদন্তে কোস্ট গার্ড শার্শার বাগআঁচড়ায় অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির অপরাধে ফিলিং স্টেশন কতৃপক্ষকে জরিমানা! ববি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ডিজিটাল মিডিয়া ল্যাব উদ্বোধন নওগাঁর নিয়ামতপুর ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে মারধর মোটরসাইকেল আরোহীর গ্রেফতার ঝিনাইগাতীতে আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লাখাইয়ে প্রাথমিক বৃত্তি শুরু, পরীক্ষায় ২৬৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত। ঈশ্বরগঞ্জে পেট্রোলের দাবিতে মহাসড়ক অবরোধ টিপাইমুখ বাঁধ নিয়ে স্পিকারের বিস্ফোরক মন্তব্য সরকার ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে: প্রধানমন্ত্রী ‎বঙ্গোপসাগরে প্রজনন রক্ষায় ৫৮ দিন সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ নোয়াখালীতে বহুল আলোচিত স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল সাতক্ষীরায় বৃত্তি পরীক্ষার প্রথম দিনে উপস্থিতি ৬১ শতাংশ সাতক্ষীরায় সাব-রেজিস্ট্রি অফিসে হামলায় মামুন কারাগারে ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে বসতভিটায় শাক-সবজি চাষের উপর প্রশিক্ষণ ও বিভিন্ন প্রকার সবজির বীজ বিতরণ গোয়ালন্দে কৃষি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনক্ষুদ্র কৃষকদের ব্যাংকিং ব্যবস্থায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ: ড. তিতুমীর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী মাঠে সরব হয়েছেন স্বতন্ত্র প্রার্থী শিহাব আহমেদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী মাঠে সরব হয়েছেন স্বতন্ত্র প্রার্থী শিহাব আহমেদ। তিনি লালমনিরহাটের-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করবেন। রোববার (৩০ সেপ্টেম্বর) বিকেলে এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রার মধ্য দিয়ে স্বতন্ত্র প্রার্থী শিহাব আহমেদ আনুষ্ঠানিকভাবে পাটগ্রাম উপজেলায় তাঁর নির্বাচনী জনসংযোগ কার্যক্রমের সূচনা করেন। প্রায় দেড় শতাধিক মোটরসাইকেল অংশ নেওয়া এ শোভাযাত্রা পাটগ্রাম উপজেলা জুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।

শোভাযাত্রাটি হাতীবান্ধা উপজেলার বড়খাতার দোয়ানী মোড় থেকে শুরু হয়ে পাটগ্রাম উপজেলার বাউরা, আলাউদ্দিন নগর, কবরস্থান, সরকারি কলেজ মোড়, রেলগেট, পশ্চিম চৌরঙ্গী মোড়, ঘুন্টি, বুড়িমারী বাজার ও স্থলবন্দরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে তরুণ ভোটারদের ব্যাপক উপস্থিতি চোখে পড়ে। শোভাযাত্রায় অংশ নেওয়া তরুণেরা স্বতন্ত্র প্রার্থীকে নিয়ে বিভিন্ন শ্লোগান দেন। শোভাযাত্রার মধ্য দিয়ে প্রার্থী তার উন্নয়ন ভাবনা ভোটারদের সামনে তুলে ধরেন। এ সময় তিনি এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং আগামীর ভিশন সম্পর্কে স্থানীয় বাজার গুলোতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

স্বতন্ত্র প্রার্থী শিহাব আহমেদ বলেন, জনগণই শক্তি। জনগণের দোরগোড়ায় থেকে তাদের আস্থা অর্জন করতে চান। এলাকার উন্নয়ন, প্রতিটি ঘরের যুব সমাজের কর্মসংস্থান এবং সুশাসন প্রতিষ্ঠাকে তিনি অঙ্গীকার হিসেবে উল্লেখ করেন। তিনি আরো বলেন, ইতিমধ্যে ৫ শতাধিক যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। আগামী ২০৩০ সালের মধ্যে হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলায় বেকারত্ব দূর করা হবে। আমি নির্বাচিত হলে কোনো জনগণের প্রত্যেকটি ঊন্নয়ন কর্মকাণ্ড স্বচ্ছতার সাথে করা হবে। আমি এদেশকে দিতে এসেছি, নিতে নয়।

শোভাযাত্রায় অংশগ্রহণকারী একাধিক তরুণ জানান, তরুণ প্রজন্মকে কর্মমূখী করা ও বেকারত্ব দূর করার উদ্যোগ তাদেরকে নতুন আশার সঞ্চার করেছে।

স্থানীয়রা মনে করছেন, স্বতন্ত্র প্রার্থীর এ রকম সরব ও ব্যতিক্রমধর্মী জনসংযোগ অনেকের দৃষ্টি আকর্ষণ করছে। মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তরুণদের সংগঠিত করার এক কার্যকর মাধ্যম হিসেবেও কাজ করেছে।

আরও খবর







প্রেসক্লাবের সদস্যদের সাথে মতবিনিময়

৬০৫ দিন ১৫ ঘন্টা ২১ মিনিট আগে