‎শ্রীমঙ্গলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সনদ বিতরণ কালাইয়ে মাদক মামলায় যুবকের জেল ও জরিমানা রায়পুরে তেলের সংকট নিরসনে ইউএনও’র উদ্যোগে মতবিনিময় সভা, ফুয়েল কার্ড চালুর সিদ্ধান্ত ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থী ৩৭৬ জন ‎সুন্দরবনে ১১ জেলেকে অপহরণের অভিযোগ, তদন্তে কোস্ট গার্ড শার্শার বাগআঁচড়ায় অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির অপরাধে ফিলিং স্টেশন কতৃপক্ষকে জরিমানা! ববি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ডিজিটাল মিডিয়া ল্যাব উদ্বোধন নওগাঁর নিয়ামতপুর ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে মারধর মোটরসাইকেল আরোহীর গ্রেফতার ঝিনাইগাতীতে আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লাখাইয়ে প্রাথমিক বৃত্তি শুরু, পরীক্ষায় ২৬৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত। ঈশ্বরগঞ্জে পেট্রোলের দাবিতে মহাসড়ক অবরোধ টিপাইমুখ বাঁধ নিয়ে স্পিকারের বিস্ফোরক মন্তব্য সরকার ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে: প্রধানমন্ত্রী ‎বঙ্গোপসাগরে প্রজনন রক্ষায় ৫৮ দিন সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ নোয়াখালীতে বহুল আলোচিত স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল সাতক্ষীরায় বৃত্তি পরীক্ষার প্রথম দিনে উপস্থিতি ৬১ শতাংশ সাতক্ষীরায় সাব-রেজিস্ট্রি অফিসে হামলায় মামুন কারাগারে ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে বসতভিটায় শাক-সবজি চাষের উপর প্রশিক্ষণ ও বিভিন্ন প্রকার সবজির বীজ বিতরণ গোয়ালন্দে কৃষি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনক্ষুদ্র কৃষকদের ব্যাংকিং ব্যবস্থায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ: ড. তিতুমীর

প্রসূতি সেবা সংক্রান্ত টাকা আত্মসাতের অভিযোগে তদন্তেও ব্যবস্থা নেই: উঠেছে নানা প্রশ্ন

লালমনিরহাট জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীন মহেন্দ্রনগর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত পরিবার কল্যাণ পরিদর্শিকা রুমা খাতুনের বিরুদ্ধে প্রসূতি সেবা সংক্রান্ত টাকা আত্মসাতের অভিযোগে তদন্তে সত্যতা পাওয়া গেলেও এখন পর্যন্ত কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি, এমন অভিযোগ উঠেছে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপপরিচালক মোঃ শাহজালাল (সাজু)-এর বিরুদ্ধে।

জানা যায়, দৈনিক আলোকিত সকাল পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আরিফুল ইসলাম রিপন সম্প্রতি লিখিতভাবে রুমা খাতুনের বিরুদ্ধে প্রসূতি সেবা প্রদানের নামে অতিরিক্ত টাকা আদায় ও অনিয়মের অভিযোগ করেন। ওই অভিযোগের প্রেক্ষিতে ১৭ আগস্ট ২০২৫ তারিখে উপপরিচালক শাহজালাল সরেজমিন তদন্তের নির্দেশ দেন এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৭(২)(ঘ) অনুযায়ী তদন্ত কর্মকর্তাও নিয়োগ দেন।

তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলেও অভিযোগকারী পক্ষের দাবি, অভিযুক্ত কর্মচারীর বিরুদ্ধে কোনো প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বরং তাকে ছুটিতে পাঠিয়ে “নিজ উদ্যোগে সমস্যার সমাধান করবেন” বলে আশ্বাস দেন উপপরিচালক শাহজালাল।

অভিযোগ রয়েছে, তিনি প্রায় চার মাস আগে লালমনিরহাটে যোগদানের পর থেকেই “সংস্কারের নামে অসংস্কার” শুরু করেছেন। বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে তার অধীন কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অসদাচরণ, অশালীন ভাষা ব্যবহার ও হয়রানির ঘটনাও প্রকাশ পেয়েছে।

এছাড়া মা ও শিশু কল্যাণ কেন্দ্রের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ শফিকুল ইসলামকে নিয়ম বহির্ভূতভাবে ল্যাম্পগ্রান্ট ও অন্যান্য সুবিধা প্রদান করেছেন বলে অভিযোগ উঠেছে, যা উপপরিচালকের দায়িত্বসীমার বাইরে। এ বিষয়ে অনেক কর্মকর্তা-কর্মচারীর মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

জেলার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রের কর্মীদের অভিযোগ, “উপপরিচালক শাহজালাল প্রভাব খাটিয়ে অনভিজ্ঞ ও আজ্ঞাবহ ব্যক্তিদের গুরুত্বপূর্ণ দায়িত্বে বসাচ্ছেন, ফলে সেবা ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের।”

তারা আরও দাবি করেন, “তিনি এমন কিছু কর্মকর্তাকে কাছে টানছেন, যাদের বিরুদ্ধে অতীতে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও কর্মচারী হয়রানির মামলা এবং সংবাদ প্রকাশিত হয়েছে। এতে প্রশাসনে বিশৃঙ্খলা ও সুশাসনের সংকট তৈরি হয়েছে।”

এ বিষয়ে জানতে উপপরিচালক মোঃ শাহজালাল (সাজু) বলেন, “সব অভিযোগ ভিত্তিহীন। প্রশাসনিক নিয়ম অনুসারে তদন্ত চলছে, প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে জেলা প্রশাসনের একাধিক সূত্র জানিয়েছে, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এসেছে এবং প্রাথমিকভাবে তদন্ত প্রতিবেদন চাওয়া হয়েছে।

আরও খবর







প্রেসক্লাবের সদস্যদের সাথে মতবিনিময়

৬০৫ দিন ১৫ ঘন্টা ২০ মিনিট আগে