জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

নদীর ন্যায্য হিস্যার দাবিতে পাটগ্রামে বিক্ষোভ মিছিল

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পাটগ্রামের ডাকে লালমনিরহাটের পাটগ্রামে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এবং ৫৪ টি অভিন্ন নদীর ন্যায্য হিস্যার দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার (২২ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে পাটগ্রাম টিএন স্কুল এন্ড কলেজ মাঠ থেকে মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এসময় ছাত্রদের সমর্থ জানান নানান পেশার মানুষ।

মিছিলে, দিল্লি না ঢাকা? ঢাকা ঢাকা, বন্যায় যখন মানুষ মরে আবরার তোমায় মনে পড়ে, পেতে চাইলে মুক্তি ছাড়ো ভারত ভক্তি, ভারতীয় আগ্রাসন ভেঙে দাও গুড়িয়ে দাও স্লোগানে মুখরিত হয়ে উঠে পাটগ্রামের রাজপথ।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পাটগ্রামের সমন্বয়ক গোলাম আজমের সভাপতিত্বে বিক্ষোভ মিছিলে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন পাটগ্রাম ইসলামী আদর্শ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক আনিসুর রহমান। তিনি বিপ্লব পরবর্তী সময় শিক্ষার্থীদের সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থেকে একসাথে কাজ করার আহবান জানান।

এছাড়াও জাসদ ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম ফারুক সরকার বলেন, ভারত সবসময় বাংলাদেশে আগ্রাসনের চেষ্টা করেছে৷ স্বাধীন বাংলাদেশে ইন্দিরা মুজিব চুক্তির নামে জাতিকে গোলামীর জিঞ্জির পড়ানোর ষড়যন্ত্র করা হয়েছিলো। দেশের অভিন্ন ৫৪ টি নদীর উপর বাঁধ দিয়ে বাংলাদেশকে মরুভূমি বানানোর চেষ্টা করেছে ৷ সাম্প্রতিককালের বন্যা তাদের ষড়যন্ত্ররই অংশ৷ বাংলার ছাত্রজনতা লড়াই করে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে তারা এই ষড়যন্ত্রও মোকাবেলা করবে।
আরও খবর




হৃদয়ের পংক্তি- লেখক রেয়াজুল আলম

৭১৪ দিন ১৬ ঘন্টা ৪৪ মিনিট আগে




প্রেসক্লাবের সদস্যদের সাথে মতবিনিময়

৭৭০ দিন ৭ ঘন্টা ৩৮ মিনিট আগে