নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

হতাশায় দুই পাড়ের স্বজনরা, পাটগ্রাম সীমান্তে হয়নি মিলনমেলা

কালীপূজা উপলক্ষ্যে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তে উভয় দেশের মানুষদের মিলনমেলা হলেও এবারে মিলিত হওয়ার সুযোগ দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এতে বিভিন্ন এলাকা হতে আসা লোকজনেরা দিনভর/সোমবার (১৩ নভেম্বর) অপেক্ষা করে তাঁদের আত্মীয়-স্বজনদের একনজর দেখা ও কথা বলতে না পারায় দুঃখ/আফসোস করে ফিরে যান। 

স্থানীয়রা জানায়, কালীপূজার পরদিন বিএসএফ সীমান্তে কড়াকড়ি শিথিল করে। বিজিবিও নমনীয় থাকে। এতে দুই দেশের বিভিন্ন গ্রামে বসবাসকারী আত্মীয়-স্বজনেরা সীমান্তে জড়ো হয়ে বিএসএফের উপস্থিতিতে কাঁটাতারের ওপারে ভারতীয় ও বাইরে বাংলাদেশিরা দাঁড়িয়ে দেখা করে ও কথা বলে। এ সময় উভয় স্বজনেরা কিছু উপহার সামগ্রী সাবান, চকলেট, বিস্কুট, শার্ট, প্যান্ট, ধুতি কাপড়ের টুকরা (পিচ) দেওয়া-নেওয়া করে থাকে। মূলত অনেকে পাসপোর্ট ও ভিসা করতে না পেরে এ সময়টির অপেক্ষা করে থাকে। এপার বাংলা ওপার বাংলার স্বজনদের দেখে অনেক সময় হাসি-কান্নার আবেগঘন পরিবেশে একপ্রকার উৎসবের তৈরি হয়।    

বাংলাদেশের পাটগ্রাম উপজেলার নবীনগর বাউরা সীমান্তের বিপরীতে ভারতের কুচলিবাড়ী বিএসএফ ক্যাম্পের কাছাকাছি বাংলাদেশ-ভারত দুই দেশের শত শত নারী-পুরুষ, শিশু-কিশোরসহ নানা বয়সি স্বজনেরা বেশ কয়েকবছর হতে পাশাপাশি দাঁড়িয়ে কথা বলা ও দেখা করার সুযোগ পায়। এবারে কোনোভাবেই বিএসএফ কাউকে সীমান্তের কাছে আসতে দেয়নি। সীমান্তে শত শত বিএসএফ সদস্যদের অনেককে অস্ত্র ও লাঠি হাতে সর্তক প্রহরা দিতে দেখা গেছে। বেড়াকাটার নিদ্দিষ্ট গেট/দরজা/ফটক দিয়ে বাইরে এসে একাধিক বিএসএফ সদস্যকে শূণ্যরেখায় (নোম্যান্সল্যান্ড) ভারতীয়দের চাষাবাদ করা চা-বাগানে অস্ত্র ও লাঠি হাতে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।  

উপজেলার জগতবেড় ইউনিয়নের মোহাম্মদপুর এলাকার কুকিলা রানী (৫০) বলেন, ‘ভারতের বাগডোগরা এলাকায় বোনের মেয়ে ও জামাই আছে। এক নজর দেখা ও কথা বলার জন্য আসছি। বিএসএফ দূর থেকে বাঁধা করছে না যেতে।’ একই এলাকার বিনাদীনি রানী (৫৫) বলেন, ‘বোন থাকে বাগডোগরায় অসুস্থ। কথা বলার খুব ইচ্ছে ছিল, কিন্তু হলোনা। বিস্কুট, সেমাই, সাবান দেওয়ার জন্য আনছি। দিতেও পারলাম না, কথাও বলতে পারলাম না- খুব দুঃখ হচ্ছে।’         

বর্ডারগার্ড বাংলাদেশের (বিজিবি) কুচলিবাড়ী কোম্পানি সদরের এক কর্মকর্তা (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, ‘গত ৯ নভেম্বর উভয় দেশের সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। সেখানে কালীপূজা উপলক্ষে সীমান্তে উভয় দেশের নাগরিকদের একসাথে হওয়া, দেখা বা কথা বলার ব্যাপারে বিএসএফ নিষেধ করে। এ কারণে এ বছর লোকজনদের সীমান্তে যেতে দেওয়া হয়নি।’

আরও খবর




হৃদয়ের পংক্তি- লেখক রেয়াজুল আলম

৭১৪ দিন ২০ ঘন্টা ১ মিনিট আগে




প্রেসক্লাবের সদস্যদের সাথে মতবিনিময়

৭৭০ দিন ১০ ঘন্টা ৫৫ মিনিট আগে